শুধু জ্বর, কাশি বা গলা ব্যাথা হলেই করোনা হয়েছে এমন নয়। এর পাশাপাশি আরও নতুন অনেক উপসর্গ দেখা দিচ্ছে করোনা রোগীদের মধ্যে। আগে প্রবল শ্বাসকষ্ট বা জ্বর হলেই করোনা পরীক্ষা করা হত। এখন পায়ের আঙুলে ছোট ফুসকুড়ি বা ঘা হচ্ছে, আর যখন পরীক্ষা করা হচ্ছে তখন দেখা যাচ্ছে করোনা পজিটিভ। এদিকে একজন ব্যক্তি যখন করোনা আক্রান্ত হন, তার ৫-৬ দিন পর থেকে জ্বর এবং শ্বাসকষ্ট শুরু হয়। ফলে এই কদিন সেই সংক্রমিত ব্যক্তি অনেকজনের সাথে মিশেছেন। সুতরাং তাদের শরীরেও করোনা সংক্রমিত হয়ে গিয়েছে। এভাবেই করোনা আক্রান্তের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে।
নতুন উপসর্গের মধ্যে শুধু পায়ের আঙুলে ছোট ফুসকুড়ি বা ঘা সাথে শরীরের বিভিন্ন জায়গাতে মশার কামড়ের মতো হতে পারে। ইতালি ও চীনের হুবেই হাসপাতালে এরকম ২০ % করোনা রোগীর শরীরে এই উপসর্গ দেখা গিয়েছে। শুধু বিদেশে নয়, কলকাতা সহ গোটা দেশেই করোনা রোগীদের ত্বকে নানা উপসর্গ দেখা গিয়েছে।
করোনা রোগীদের কি কি উপসর্গ হতে পারে, জানুন –
১) জিভের স্বাদ থাকে না, ফলে খাবারে অরুচি হয়।
২) পেটে ব্যথা ও ডায়ারিয়া হতে পারে।
৩) ঘ্রাণশক্তি কাজ করে না। ‘
৪) পায়ের আঙুলে ছোট ফুসকুড়ি বা ঘা হতে পারে।
৫) শরীরে ব্যথা হতে পারে।
৬) শরীরের বিভিন্ন জায়গাতে মশার কামড়ের মতো হতে পারে।
৭) কাঁপুনি দিয়ে জ্বর আসতে পারে।
৮) পেটে ব্যথা ও বমি হতে পারে।
৯)শ্বাসকষ্ট ও জ্বর হবার সম্ভাবনা বেশি।
১০) গলা ব্যথা ও কাশি হতে পারে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…