বর্তমান সময়ে সহানুভূতি এবং দয়া খুঁজে পাওয়া খুবই কষ্টকর। অথচ একজন সুন্দর মনের মানুষ হতে কিছুই লাগে না। আমরা এমন একটি সমাজে বাস করছি যেখানে যে কোনও ধরণের লাঞ্ছনা মেনে নেওয়া হচ্ছে। শারীরিকভাবে হোক বা অনলাইনেই হোক, এ জাতীয় আচরণ একটি আদর্শ হয়ে দাঁড়িয়েছে যেখানে একটি নির্দিষ্ট দলের মানুষেরা কীবোর্ডের পিছনে বসে একজন বিখ্যাত ব্যাক্তির সম্পর্কে যা খুশি তাই লিখছে।
যদিও ইন্টারনেটের অনেক ভালো দিক রয়েছে তবুও এটির সবচেয়ে খারাপ দিক হল কাউকে ছোটো করা। এটি মানুষকে ফলাফল না ভেবেই যা খুশি বলার ক্ষমতা দেয়। বর্তমান সময়ে যখন গোটা বিশ্বের মানুষ মহামারীর সম্মুখীন হয়েছে, তাই এখন আরও বেশি করে সহানুভূতি ও ভালোবাসা দেখানো প্রয়োজন। সামান্যতম ভালোবাসাও কারোর দিন সুন্দর করে তুলতে পারে।
বিখ্যাত শিল্পপতি এবং টাটা গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান রতন টাটা তার ইনস্টাগ্রামে এই বিষয়ে একটি হৃদয়স্পর্শী পোস্ট করেছেন। তিনি মনে করিয়ে দিয়েছেন যে এই বছরটি সমস্যায় পরিপূর্ণ এবং সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত ঘৃণা ছড়িয়ে পড়ছে। তার পোস্টে লিখেছেন, “আমি বিশ্বাস করি যে এই বছরটি আমাদের এক এবং আশাবাদী হওয়ার আহ্বান জানিয়েছে। এটি একে অপরকে নীচে টেনে নামানোর সময় নয়।”
পোস্টের কমেন্টে অনেকে লিখেছেন তিনি সকলের ‘অনুপ্রেরণা’ এছাড়াও একজন তাকে ‘ভারতের সোনার রত্ন’ বলেও অভিহিত করেছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…