যত দিন যাচ্ছে ততই সুশান্ত সিং রাজপুতের মৃত্যুরহস্য জটিল হচ্ছে। সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তী এপ্রিল মাসে বলেন যে সুশান্ত তাঁর ভাল বন্ধু। গত ৮ বছর ধরে তাঁরা একে অপরকে চেনেন। দুজনের মধ্যে শুধু বন্ধুত্বের সম্পর্ক আছে। অর্থাৎ সুশান্তের মৃত্যুর মাস দুই আগে বান্ধবী রিয়া চক্রবর্তী তাঁদের সম্পর্ক অস্বীকার করেন।
এদিকে সুশান্তের মৃত্যুর পর মুম্বই পুলিশ রিয়াকে ৮ ঘন্টার উপর জেরা করেন। আর তখন রিয়া পুলিশকে জানান যে সুশান্তের ফ্ল্যাট ছেড়ে তিনি বেরোতে চাননি। সুশান্ত তাঁকে চলে যেতে বলেছিলেন। সুশান্ত যে গত ৬ মাস ধরে মানসিক অবসাদে ভুগছিলেন এবং সেটার জন্য চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খাচ্ছিলেন, একথাও তিনি পুলিশকে জানান। যদিও রিয়ার বেশ কিছু কথাতে অসঙ্গতি মিলেছে। তাই পুলিশ ফের রিয়াকে জিজ্ঞাসাবাদ করতে পারে বলে জানা গেছে।
রিয়া তাঁদের সম্পর্ক নিয়ে খোলসা করে কিছুই বলতে না চাইলেও গত জানুয়ারি মাসে তাঁরা দুজনে একসাথে ইউরোপ ঘুরতে গিয়েছিলেন। একসাথে ছবি না দিলেও তাঁরা যে একসাথেই ছিলেন তা আর বুঝতে বাকি রাখে না। তবে সুশান্তের জন্মদিনে একসাথে ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন বিশেষ বান্ধবী রিয়া।
রেল যাত্রীদের জন্য ফের বড়সড় ভোগান্তির খবর। পূর্ব রেলের হাওড়া ডিভিশনে ব্যান্ডেল স্টেশন এলাকায় গুরুত্বপূর্ণ…
রাজ্যের সরকারি ও সরকারপোষিত স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের জন্য সরবরাহ করা ইউনিফর্মের গুণমান নিয়ে নতুন করে প্রশ্ন…
দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুরসভায় রাজনৈতিক অস্থিরতা নতুন মাত্রা পেল। সোমবার দুর্নীতি, ক্ষমতার কেন্দ্রীকরণ…
দক্ষিণবঙ্গজুড়ে গত কয়েকদিন ধরে ভ্যাপসা গরম ও অতিরিক্ত আর্দ্রতার জেরে নাজেহাল সাধারণ মানুষ। জ্যৈষ্ঠের দাবদাহের…
কলকাতায় অবৈধ নির্মাণ রুখতে কড়া পদক্ষেপ নিল কলকাতা পুরসভা (KMC)। শহরের তিনটি গুরুত্বপূর্ণ এলাকায় বেআইনি…
কলকাতায় অবৈধ নির্মাণকে ঘিরে নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক চর্চা শুরু হয়েছে। এই আবহেই তৃণমূল…