রাজ্য

“নাড্ডার কনভয়ে কোন হামলায় হয়নি, কিন্তু ঘটনার তদন্ত হবে”, টুইটে দাবি রাজ্য পুলিশের

সকাল থেকে বঙ্গ রাজনীতি উত্তাল হয়ে আছে জেপি নাড্ডার কনভয় হামলার ঘটনাকে কেন্দ্র করে। সেই হামলায় আহত হয়েছেন কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায় সহ একাধিক বিজেপি প্রথম সারির নেতাকর্মীরা। বিজেপি এই ঘটনার জন্য রাজ্য পুলিশের কান্ডজ্ঞানহীনতার অভিযোগ তুলেছে। তারা জানিয়েছে তৃণমূল কর্মী ও গুন্ডারা বিজেপি কনভয়ে হামলা চালিয়েছিল। তবে পুলিশ টুইট করে সমস্ত ঘটনার অভিযোগ নাকচ করেছে। পুলিশ টুইট করে জানিয়েছে, জেপি নাড্ডার কনভয়ে তেমন কোনো হামলা হয়নি। কনভয়ের শেষে একটি গাড়িতে কিছু মানুষ ইট নিক্ষেপ করায় গাড়ির কাঁচ ভেঙেছে। এখন পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে।

সকাল বেলায় কলকাতা থেকে ডায়মন্ড হারবার যাওয়ার পথে তার এবং অন্যান্য নেতা কর্মীদের কনভয় ঘিরে বিক্ষোভকারী দল হামলা চালায়। তাদের গাড়ি উদ্দেশ্য করে ইট, পাথর, ভাঙ্গা কাচের বোতল ইত্যাদি ছোড়া হয়। অনুপম হাজরা, কৈলাস বিজয়বর্গীয় প্রমুখের গাড়ির কাচ অব্দি ভেঙে যায়। অনেক বিজেপি কর্মীকে মাটিতে ফেলে মারা হয়। কিন্তু বিজেপির অভিযোগ এই সমস্ত চলছিল পুলিশের সামনেই। এই ঘটনার অভিযোগ জানানো হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে। এছাড়াও এই ঘটনার তীব্র নিন্দা করেছেন রাজ্যপাল জগদীপ ধনকর।

অবশ্য বিজেপির সমস্ত দাবি উরিয়ে দিয়েছে পুলিশ। পুলিশ ট্যুইট করে জানিয়েছে, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা নিরাপদেই ডায়মন্ড হারবারের সভাস্থলে পৌঁছেছেন। রাস্তায় কোন বিজেপি নেতার ওপর হামলা হয়নি। তার কনভয়ের শেষের কিছু গাড়ি লক্ষ্য করে আচমকা কয়েকজন পাথর ছোড়ে। তবে তাতে কোন বিজেপি নেতা আহত হননি। কনভয়ের সবাই সুরক্ষিত আছে এবং পরিস্থিতি শান্তিপূর্ণ আছে এখনো। তবে প্রকৃত কি ঘটনা ঘটেছে তার নিরপেক্ষ তদন্ত করবে পুলিশ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026