বিনোদন

চলছে বিয়ের মরসুম, বিয়ের ফুল ফুটলো ‘জয় বাবা লোকনাথ’ সিরিয়ালের ‘হেমনলিনী’র

টলি ও টেলিপাড়ায় এই মুহূর্তে চলছে বিয়ের মরসুম। এই তালিকায় এবার নাম লিখিয়ে ফেললেন জি বাংলায় সম্প্রচারিত ধারাবাহিক ‘জয় বাবা লোকনাথ’-এর হেমনলিনী ওরফে লাবণী ভট্টাচার্য। আগামীকাল অর্থাৎ 10 ই ডিসেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন লাবণী।

এই মুহূর্তে ভদ্রেশ্বরে নিজের বাড়িতে রয়েছেন লাবণী। সেখানেই সম্প্রতি অনুষ্ঠিত হল তাঁর আইবুড়ো ভাতের অনুষ্ঠান। পরিবারের সদস্যদের উপস্থিতিতে আইবুড়ো ভাত খেলেন লাবণী। লাবণী জানিয়েছেন, জাঁকজমকপূর্ণ বিয়ের শখ তাঁর বরাবরের। এই কারণে নিজের বিয়েতে সঙ্গীত, মেহেন্দি, গায়ে হলুদ সব অনুষ্ঠান পালন করছেন লাবণী। কিন্তু করোনা অতিমারীর কারণে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিয়ে হচ্ছে লাবণীর। তবে তাতে লাবণীর উৎসাহে ঘাটতি নেই। মঙ্গলবার ছিল তাঁর মেহেন্দি ও সঙ্গীত। সঙ্গীতে জমিয়ে নেচেছেন লাবণী। লাবণীর ভাবী শ্বশুরবাড়ি নিউটাউনে। লাবণীর ভাবী বর WBCS এক্সিকিউটিভ। তবে এখনও জানা যায়নি লাবণীর বরের নাম। সোশ্যাল মিডিয়ায় লাবণী নিজের সঙ্গীত ও আইবুড়ো ভাতের ছবি শেয়ার করতেই মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়।

স্টার জলসার ‘ভালোবাসা ডট কম’ ধারাবাহিকের মাধ্যমে কেরিয়ার শুরু করেছিলেন অভিনেত্রী লাবণী ভট্টাচার্য। পরবর্তী সিরিয়ালে তিনি নায়িকার ভূমিকায় অভিনয় করলেও তাঁকে একসময় পার্শ্বচরিত্রে এবং খল চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়। কিন্তু একটুও দমে না গিয়ে লাবণী সমস্ত চরিত্রেই দক্ষ অভিনয় করে দর্শকদের মন জয় করতে সক্ষম হন। ‘জয় বাবা লোকনাথ’ ছাড়াও লাবণী অভিনয় করেছেন ‘কে আপন কে পর’, ‘ভালোবাসা ভালোবাসা’, ‘ছদ্মবেশী’, ‘দীপ জ্বেলে যাই’ প্রভৃতি ধারাবাহিকে। কিছুদিন আগে ওটিটি প্ল‍্যাটফর্ম ‘হইচই’-এর ওয়েব সিরিজ ‘বউ কেন সাইকো’-তে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। বিয়ের পরও আগের মতোই অভিনয় চালিয়ে যাবেন বলে জানিয়েছেন লাবণী।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026