বিনোদন

শ্বেতার সঙ্গে আদিত্যর নতুন সংসার, বউকে পেয়ে নিজের বাবা-মাকে ভুলে গেলেন আদিত্য

কিছু দিন আগেই সম্পন্ন হয়েছে বলিউডের খ্যাতনামা গায়ক উদিত নারায়ণের পুত্র আদিত্য নারায়ণ ও অভিনেত্রী শ্বেতা আগরওয়ালের বিয়ে। আদিত্য জানিয়েছেন, তিনি সৌভাগ‍্যবান কারণ শ্বেতা তাঁর স্ত্রী। এর মধ্যেই শ্বেতা ও আদিত্য তাঁদের নতুন অ্যাপার্টমেন্টটি সাজানো শুরু করে দিয়েছেন। কয়েক মাস আগে একটি সাক্ষাৎকারে আদিত্য জানিয়েছিলেন তাঁর আর্থিক পরিস্থিতি এই মুহূর্তে যথেষ্ট খারাপ। বিয়ের খরচের জন্য হয়তো তাঁকে তাঁর প্রিয় বাইক-টাই বেচতে হবে। অথচ বিয়ের পরে আদিত্য জানান তিনি ও শ্বেতা তাঁর সদ্য কেনা পাঁচটি রুমের অ্যাপার্টমেন্টে থাকবেন। এই অ্যাপার্টমেন্টটি তাঁর বাবা উদিত নারায়ণ ও মা দীপা নারায়ণের অ্যাপার্টমেন্টের কাছাকাছি। এই অ্যাপার্টমেন্টটি কেনার জন্য আদিত্য অনেকদিন ধরেই টাকা জমিয়েছিলেন। পরে আদিত্যর পারিবারিক সূত্রে জানা যায়, আদিত্য নারায়ণ ব্যাঙ্ক লোন নিয়ে এই অ্যাপার্টমেন্টটি কিনেছেন। এমনকি লকডাউনের সময় ইএমআই বাবদ তাঁর পাঁচ লক্ষ টাকাও কেটেছে ব্যাঙ্ক। তবে এমনও শোনা যাচ্ছে উদিত নারায়ণ তাঁর পুত্র ও পুত্রবধূকে এই অ্যাপার্টমেন্টটি যৌতুক হিসাবে দিয়েছেন। এদিকে আদিত্য সংবাদমাধ্যমে জানিয়েছেন, অ্যাপার্টমেন্টটির মূল্য সাড়ে দশ কোটি টাকা। তিনি বলেন, শৈশব থেকেই তিনি ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। এই কারণে অ্যাপার্টমেন্ট কেনার মত টাকা তিনি জমাতে পেরেছিলেন। কিন্তু এখনও আদিত্য-শ্বেতার অ্যাপার্টমেন্টটি কেনার ঘটনা নিয়ে ধোঁয়াশাই থেকে যাচ্ছে নেটিজেনদের কাছে। কারণ আদিত্যর কথায় অসঙ্গতি রয়েছে বলে মনে করছেন অনেকেই।

আদিত্য-শ্বেতার বিয়েতে যথেষ্ট খুশি তাঁদের দুজনের পরিবার। পয়লা ডিসেম্বর উদিত নারায়ণের জন্মদিনেই মুম্বইয়ের ইস্কন মন্দিরে আদিত্য ও শ্বেতার আনুষ্ঠানিক ভাবে বিয়ে হয়। স্ত্রী দীপা নারায়ণের সঙ্গে রীতিমত নাচতে নাচতে ‘বারাত’ নিয়ে ইস্কন মন্দিরে উপস্থিত হন উদিত নারায়ণ। আদিত্য ও শ্বেতার বিয়ের কিছু ফটো ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ফটোতে দেখা যাচ্ছে, আদিত্যর পরনে রয়েছে অফ হোয়াইট রঙের শেরওয়ানি, তার সাথে মানানসই পাগড়ি ও কুন্দনের গয়না। বিয়ের সাজে ‘কুল’ লুক আনার জন্য আদিত্য চোখে সানগ্লাস পরেছিলেন। আদিত্যর পোশাকের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি হয়েছিল শ্বেতার পোশাক। শ্বেতার পরনে ছিল অফ হোয়াইট রঙের লেহেঙ্গা চোলি। তার সাথে মানানসই করে শ্বেতা পরেছিলেন পোলকির গয়না। করোনা বিধি মেনে সম্পন্ন হয় আদিত্য ও শ্বেতার বিয়ে। এই বিয়েতে উপস্থিত ছিলেন মাত্র পঞ্চাশ জন অতিথি। রবিবার ছিল মেহেন্দি ও সোমবার ছিল ‘হলদি কি রসম’। আদিত্যকে হানিমুনের কথা জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, তিনি ও শ্বেতা তিনটি জায়গায় হানিমুনে যাবেন। শিলিম, সুলে ভিনেইয়ার্ড, গুলমার্গে তিনি ও শ্বেতা তিনটি ছোট হানিমুন করবেন। আদিত্যর এই উত্তরের ফলে নেটিজেনরা তাঁকে ট্রোল করা শুরু করেছেন।

2010 সালে আদিত্য ও শ্বেতা অভিনীত ফিল্ম ‘শাপিত’ মুক্তি পায়। এই ফিল্মটি বক্স অফিসে সাফল্য না পেলেও ফিল্মের সেট থেকে শুরু হয় আদিত্য ও শ্বেতার প্রেম। তবে নিজেদের সম্পর্ককে কোনোদিন স্পটলাইটে নিয়ে আসেননি আদিত্য ও শ্বেতা। আদিত্য নিজের বিয়ের ঘোষণা করার সময় শ্বেতার কথা জানতে পারে মিডিয়া। এই মুহূর্তে আদিত্য সোনি টিভির জনপ্রিয় সিঙ্গিং রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডল 12’-এর সঞ্চালনা করছেন।  আদিত্যকে হানিমুনের কথা জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, তিনি ও শ্বেতা শিলিম, সুলে ভিনেইয়ার্ড ও গুলমার্গে তিনটি ছোট হানিমুন করবেন।  আদিত্যরএই উত্তরের ফলে নেটিজেনরা তাঁকে ট্রোল করা শুরু করেছেন।

Anirban Kundu

Recent Posts

পোস্ট অফিসের ‘গুল্লক’ স্কিম! প্রতিদিন মাত্র ৩৩৩ টাকা সঞ্চয় করে গড়ে তুলুন লক্ষাধিক টাকার ফান্ড

ভবিষ্যতের আর্থিক নিরাপত্তার কথা ভেবে অনেকেই এমন একটি বিনিয়োগের খোঁজ করেন, যেখানে ঝুঁকি কম এবং…

June 5, 2026

বিদেশি বিনিয়োগকারীদের জন্য বড় সিদ্ধান্ত! শক্তিশালী হতে পারে স্টক মার্কেট ও ভারতীয় রুপি

ভারতীয় অর্থনীতি ও শেয়ারবাজারকে আরও শক্তিশালী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট…

June 5, 2026

জাল সই বিতর্কে অভিষেককে বড় ধাক্কা, দ্রুত শুনানির আবেদন খারিজ করল হাইকোর্ট

বিধানসভার স্বাক্ষর বিতর্ক ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। এই আবহেই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

June 5, 2026

সরকারি প্রকল্পে আর দেরি নয়! দ্রুত অনুমোদনের জন্য একাধিক দফতরের ক্ষমতা বাড়াল নবান্ন

রাজ্যের উন্নয়নমূলক ও সংস্কার প্রকল্পগুলির কাজ দ্রুত এগিয়ে নিয়ে যেতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।…

June 5, 2026

শনিবারও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে, জেনে নিন আগামীকালের আবহাওয়া

গত কয়েকদিনের তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়ার পর অবশেষে কিছুটা স্বস্তি মিলেছে দক্ষিণবঙ্গের মানুষের। শুক্রবার…

June 5, 2026

রাজ্যজুড়ে পঞ্চায়েত কর্মীদের বদলি, ১১ হাজারের বেশি নতুন নিয়োগের ঘোষণা! বড় বার্তা পঞ্চায়েত মন্ত্রীর

পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় স্বচ্ছতা ও প্রশাসনিক দক্ষতা বাড়াতে বড় পদক্ষেপ নেওয়ার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েত…

June 4, 2026