রাজ্য

“ন্যাশনাল টিভিতে আসার জন্য প্ল্যান করে হামলার ছক”, নাড্ডা কনভয় হামলার প্রসঙ্গে দাবি মমতার

আজকের শিরাকোলে জেপি নাড্ডার কনভয়ে হামলা ছিল একটা পুরো প্ল্যান, এমনটাই দাবি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আজ মেয়ো রোডে বাংলা মূর্তির নিচে কৃষকদের সমর্থনে তৃণমূল সমাবেশ কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন। সেখানেই তিনি বিজেপি নেতৃত্বদের ওপর হামলার ঘটনার প্রসঙ্গ তুলে একহাত নেন গেরুয়া শিবিরকে। তিনি কটাক্ষ করে বলেছেন, জনসভায় লোক হয়না বলে ন্যাশনাল টিভির দৃষ্টি আকর্ষণ করতে এমন সব ঘটনা ঘটানো হচ্ছে। নাড্ডার জনসভায় যাওয়ার জন্য কনভয় করে ৫০ টি গাড়ি নিয়ে যাওয়ার কি দরকার ছিল। তবে ঘটনাটির খুঁটিয়ে তদন্ত করার নির্দেশ দিয়েছেন তিনি।

প্রসঙ্গত, সকাল বেলায় কলকাতা থেকে ডায়মন্ড হারবার যাওয়ার পথে তার এবং অন্যান্য নেতা কর্মীদের কনভয় ঘিরে বিক্ষোভকারী দল হামলা চালায়। তাদের গাড়ি উদ্দেশ্য করে ইট, পাথর, ভাঙ্গা কাচের বোতল ইত্যাদি ছোড়া হয়। অনুপম হাজরা, কৈলাস বিজয়বর্গীয় প্রমুখের গাড়ির কাচ অব্দি ভেঙে যায়। অনেক বিজেপি কর্মীকে মাটিতে ফেলে মারা হয়। কিন্তু বিজেপির অভিযোগ এই সমস্ত চলছিল পুলিশের সামনেই। এই ঘটনার অভিযোগ জানানো হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে। এছাড়াও এই ঘটনার তীব্র নিন্দা করেছেন রাজ্যপাল জগদীপ ধনকর।

এদিন মেয়ো রোডে সভা থেকে মুখ্যমন্ত্রী ঘটনার প্রসঙ্গ টেনে তোপ দাগেন বিজেপির বিরুদ্ধে। তিনি গেরুয়া শিবিরকে কটাক্ষ করে বলেন, “প্রতিদিন যেন আর কোন পার্টি প্রোগ্রাম করবে না। বাংলায় শুধু বিজেপি দল প্রোগ্রাম করবে। আসলে ওদের কাজ নেই তো কিছু। মানুষের জন্য তো একটা কাজও করে না। কোনদিন বাংলায় চিফ মিনিস্টার চলে আসবে, কোনদিন হোম মিনিস্টার, কোনদিন চাড্ডা, কোনদিন নাড্ডা আবার কোনদিন ফাড্ডা, একের পর এক চলতেই থাকে। আর যদি জনসভায় লোক না আসে, একটা হামলার ভিডিও বানিয়ে জাতীয় সংবাদমাধ্যমের কাছে নাটক করবে। দেখো আমায় মেরেছে, আহা রে!”

এদিন তিনি বিজেপি শিবিরকে বিদ্রুপ করে প্রশ্ন করেন, “একজনের জনসভায় যাওয়ার জন্য পঞ্চাশটা গাড়ি লাগে কেন? আমি তো কোথাও গেলে আমার পিছনে ৩ টে গাড়ি থাকে। আর আপনার প্রেস কি রেডি ছিলো আপনার উপর হামলা হবে বলে। হঠাৎ করে হামলা হলো আর সেটার ভিডিও বানানো হয়ে গেল। একই স্যাটেলাইট সিস্টেম নাকি। নিজেদের খুব ওভারস্মার্ট ভাবেন? আসলে ঘটনাটা কি হয়েছে সেটা তো রাস্তায় দাঁড়িয়ে কেউ দেখতে যাইনি। বোঝাই যাচ্ছে সব।”

এছাড়াও মুখ্যমন্ত্রী এদিন অভিযোগ জানিয়েছে, “রাজ্যে কখন কোন বিজেপি নেতা কর্মসূচি করতে চলে আসে আগে থাকতে কেউ কিছু জানায় না। আর রাজ্য পুলিশের কাছে নিরাপত্তা ও চায়না। এদিকে কিছু হলেই জবাব দাও জবাব দাও করে চিল্লায়। আরো তিনি যোগ করেন, সাথে তো এত বিএসএফ, সিআইএসএফ, কমান্ডো থাকে। তাহলে সাধারণ মানুষ কী করে আপনাদের গাড়িতে হাত দিল? আর একবার সিকিউরিটি চাইলেই তো রাজ্য থেকে দেওয়া হয়। চেয়ে তো দেখুন। আপনার তো রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে নাক গলানোর কথা নয়। এটা কি যুক্তরাষ্ট্রীয় কাঠামো ধ্বংস করে দেওয়ার প্ররোচনা চলছে? সব বিষয়ে রাজ্যকে দোষ দেবেন না। রাজ্যের উপর ভরসা করলেই রাজ্য নিরাপত্তা দেবে। বিরোধী বলে নিরাপত্তা দেব না এমন নয়। বরং চাইলে তৃণমূলের থেকে বেশি নিরাপত্তা দেব।” শেষে তিনি বলেন, “পুলিশকে পুরো ঘটনাটির খুঁটিয়ে তদন্ত করার নির্দেশ দিচ্ছি আমি।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026