রাজ্য

‘বাংলায় ঠিক বা ভুল বোঝানোর জন্য মুক্ত বাহিনী তৈরি হবে’, জানালেন মিঠুন চক্রবর্তী

একুশে বাংলা বিধানসভা নির্বাচন শুধু হয়ে গিয়েছে বাংলায়। গত শনিবার রাজ্যের ৫ টি জেলার ৩০ টি বিধানসভা কেন্দ্রে প্রথম দফার নির্বাচন সম্পন্ন হয়েছে। আগামী ১ লা এপ্রিল দ্বিতীয় দফা নির্বাচনে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের ভোট নিয়ে রীতিমতো সরগরম গোটা বঙ্গ রাজনীতি। এরই মাঝে বিজেপির তারকা ভোটপ্রচারক মিঠুন চক্রবর্তী ফের গেরুয়া প্রচারে ঝড় তুললেন এবং শাসকদলের বিরুদ্ধে একাধিক ইস্যুতে গলায় সুর তুললেন। সেই সাথে তিনি এদিন বাংলার জন্য একটি মুক্ত বাহিনী গড়ার কথাও বলেছেন। কিন্তু তখন থেকেই বঙ্গ রাজনীতিতে জোর জল্পনা শুরু হয় যে এই মুক্ত বাহিনী কি গেরুয়া শিবিরের বাহিনী?

মুক্ত বাহিনী নিয়ে অনেক প্রশ্ন উত্থিত হলে মিঠুন চক্রবর্তী জানিয়েছেন, “মুক্ত বাহিনী কোন সরকারের দল হবে না। এই দল বাংলার জন্য কাজ করবে। এই দল হবে বাংলার দল। আসলে মেরুকরণ একরাতে শেষ করা সম্ভব না। এই মুক্ত বাহিনী সাধারণ মানুষকে বোঝাবে যে কোনটা ঠিক এবং কোনটা ভুল। কোনটা দুর্নীতি সেটা আগে বুঝতে শিখতে হবে। তবে মুক্ত বাহিনী যদি ক্ষমতার অপব্যবহার করে তাহলে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।”

এছাড়াও এদিন মিঠুন চক্রবর্তীকে তার ৯০ দিনের মধ্যে কাজ হয়ে যাবে সেই প্রতিশ্রুতি প্রসঙ্গে প্রশ্ন করলে তিনি বলেছেন, “৯০ দিনের মধ্যেই কাজ হবে। ৯১ দিন হবে না। কি করে করব সেটা জানিনা। কিন্তু করতে হবে আমাদের। এখানে সবকিছু ছোটখাটো কাজ করতেও অ্যাজেন্ডা পার্টিকে টাকা দিতে হয়। কিন্তু ভবিষ্যতে তা হতে দেব না। ৯০ দিনের মধ্যে সব সাফ হবে। ৯০ দিন ধৈর্য ধরে বসুন। অ্যাজেন্ডা পার্টিদের ডানা ছেঁটে দেবো।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026