এবারের বিধানসভা নির্বাচনের পরে যে সরকার গঠিত হবে সেই সরকার চালাবো আমি আর দিলীপ ঘোষ। এই মন্তব্য করে বিতর্কে শুভেন্দু অধিকারী। একটি জনসভা থেকে বিজেপি কর্মীদের উদ্দেশ্যে তিনি এই বার্তা দিলেন। তিনি আরো বললেন, যেভাবে নরেন্দ্র মোদী তাকে স্নেহ করছেন এবং অমিত শাহ তাকে এনকারেজ করছেন, সেই করে দাঁড়িয়ে আগামী দিনের সরকার চালাবেন বালি মাটির শুভেন্দু এবং লালমাটির দিলীপ।
এই প্রসঙ্গে বিজেপিকে কটাক্ষ করলেন তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ। কুনাল ঘোষ বললেন, “যতই নির্বাচন সামনে এগিয়ে আসছে বিজেপি কর্মীদের চাঙ্গা রাখার জন্য এরকম ধরনের ভোকাল টনিক দিতে হচ্ছে। বিজেপি কর্মীদের মধ্যে জেতার সম্ভাবনা একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। নন্দীগ্রাম আসনে শুভেন্দু অধিকারী পরাজয় একেবারে নিশ্চিত আর এই কারনেই তিনি এই সমস্ত কথা বলছেন।”
তিনি আরো বলেন, “ভারতীয় জনতা পার্টির পরাজয় এবারের নির্বাচনে অবশ্যম্ভাবী। তাদের নেতাদের ওপর মানুষের আস্থা হারাচ্ছে। এই কারণে তাদের ধর্মের অস্ত্র ব্যবহার করতে হচ্ছে। এইভাবে মানুষের আস্থা অর্জন করা যায় না।”
ভোটের বাদ্যি বেজে গিয়েছে। বিজেপি এবং তৃণমূল নেতারা জায়গায় জায়গায় গিয়ে প্রচার করছেন। এর আগে থেকেই মনে করা হচ্ছিল বিজেপির সম্ভাব্য মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হয়তো শুভেন্দু অধিকারী। দিলীপ ঘোষ নির্বাচনে লড়ছেন না। তারই মধ্যে, জনসভায় গিয়ে ‘সরকার চালাবো আমি আর দিলীপ ঘোষ’ মন্তব্য করে শুভেন্দু নিজের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হওয়ার জল্পনা আরো উস্কে দিলেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…