Categories: নিউজ

মাত্র ৬ মাসেই আসল পরিবর্তন হবে বাংলায়, মন্তব্য মিঠুন চক্রবর্তীর

ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তিনি জনপ্রিয় হয়ে উঠেছেন। একটা সময়ে তৃণমূলের হয়ে তিনি রাজ্যসভার সাংসদ হিসেবে কাজ করেছিলেন। তবে এবার তিনি একজন বিজেপি নেতা। ভারতীয় জনতা পার্টির হয়ে বেশ কিছু জায়গায় প্রচার করতে দেখা যাচ্ছে মহাগুরু মিঠুন চক্রবর্তীকে। নরেন্দ্র মোদীর ব্রিগেড সমাবেশে গেরুয়া শিবিরে যোগ দিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। সেখানে যোগ দিয়ে মিঠুন বলেন, “এই দলটাই গরিবের জন্য ভাবে। এইবারে বাংলায় আদতে পরিবর্তন হবে।” এই পরিবর্তন করার জন্য গত ২৫ মার্চ থেকে বিজেপির হয়ে প্রচারে নামছেন মহাগুরু মিঠুন।

এদিন ইন্দাস, চন্দ্রকোনা, কেশপুর থেকে ডেবরায় রোড শো করলেন মিঠুন চক্রবর্তী। তৃণমূল এবং বাম সরকারের বিরুদ্ধে কটাক্ষ করে বললেন, “এতদিনে বাংলা কোন পরিবর্তন হয়নি। কিন্তু এবার হবে। সোনার বাংলা হবে। আগামী ৬ মাসের মধ্যে বাংলার উন্নতি হবে।” তবে তিনি যে বিজেপি প্রার্থী হচ্ছেন না সেটা তিনি একেবারে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। মাঝে একবার জল্পনা উঠেছিল তিনি কাশিপুর বেলগাছিয়া কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হতে পারেন। অন্যদিকে জল্পনা উঠেছিল তিনি নাকি বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হচ্ছেন।

কিন্তু সমস্ত জল্পনা অবসান করে তিনি বলেছেন, “আমি প্রার্থী হলেই আমি স্বার্থপর হয়ে যাব।” অর্থাৎ মিঠুন চক্রবর্তী এবারের নির্বাচনে প্রার্থী হচ্ছেন না।

পশ্চিমবঙ্গে প্রথম দফার নির্বাচনের পরে অমিত শাহ দাবি করেছেন, “প্রথম দফার ৩০ আসনের মধ্যে ২৬ টি আসন পাবে ভারতীয় জনতা পার্টি।” এর পরেই মিঠুন চক্রবর্তী বললেন, ‘প্রথম দফার ভোট দেখেই বোঝা যাচ্ছে সরকার বদলাচ্ছে।” অর্থাৎ মিঠুন এবং অমিত শাহ ও দু’জনের কথার ভঙ্গি কিন্তু একেবারে একই রকম। এদিনকার চারটি জনসভায় মিঠুন কে দেখতে ব্যাপক ভিড় হলো রাস্তার দুই ধারে। সব জায়গায় দেখতে পাওয়া গেল কাতারে কাতারে মানুষ। কারো কারো মাথায় আবির রয়েছে আবার কারও কারও মাথায় মুখোশ।তাদের এই উন্মাদনা দেখে উৎফুল্ল হয়ে পড়লেন মিঠুন চক্রবর্তী।

প্রথম দিন প্রচারে বেরিয়ে মানুষের আগ্রহ দেখে মিঠুন বলেছিলেন, “তোমাদের এই ভালবাসার কথা আমি সব সময় বলি। তোমাদের সঙ্গে আমার হিরো এবং ভক্তের সম্পর্ক নয়। আমি বাংলার উন্নয়নের জন্য লড়তে এসেছি। বাংলা সব মানুষকে তাদের অধিকার দিয়ে ছাড়বো। এটা আমার প্রতিশ্রুতি।”

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026