রাজ্য

প্রচারে ঝড় তুলতে নন্দীগ্রামে দুই হেভিওয়েট প্রার্থী মমতা-শুভেন্দু, দ্বিতীয় দফার প্রস্তুতি তুঙ্গে

একুশে বাংলা বিধানসভা নির্বাচন শুধু হয়ে গিয়েছে বাংলায়। গত শনিবার রাজ্যের ৫ টি জেলার ৩০ টি বিধানসভা কেন্দ্রে প্রথম দফার নির্বাচন সম্পন্ন হয়েছে। আগামী ১ লা এপ্রিল দ্বিতীয় দফা নির্বাচনে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের ভোট নিয়ে রীতিমতো সরগরম গোটা বঙ্গ রাজনীতি। এই দ্বিতীয় দফা নির্বাচনে সম্মুখ সমরে নাচছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও গেরুয়া সৈনিক শুভেন্দু অধিকারী। মমতা শুভেন্দুর হেভিওয়েট লড়াই দেখার জন্য এক প্রকার মুখিয়ে আছে গোটা বঙ্গবাসী। তবে নির্বাচনের আগে শেষবারের মতো প্রচারে ঝড় তুলতে আজ নন্দীগ্রামে উপস্থিত হয়েছেন দুই মহারথী।

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বিকেলে নন্দীগ্রামে উপস্থিত হয়েছেন। আসলে আগামীকাল নন্দীগ্রামে শেষ প্রচার করতে পারবে রাজনৈতিক দলগুলি। তাই আজকে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে রোড শো করার কর্মসূচি ছিল। কিন্তু পায়ে চোট পাওয়ার কারণে তিনি শেষ মুহূর্তে রোড শো বাতিল করে হুইল চেয়ারে বসেই নন্দীগ্রামের পাড়ায়-পাড়ায় মানুষের দুয়ারে পৌঁছে যাওয়ার কর্মসূচি নিয়েছেন। এর আগে নন্দীগ্রামে গিয়েই পায়ে চোট পেয়েছিলেন মমতা। তাই আজ প্রচারে কোন খামতি রাখতে চান না মুখ্যমন্ত্রী। তার সুরক্ষার জন্য ইতিমধ্যেই পুলিশি ঘেরাটোপ তৈরি করা হয়েছে। এছাড়া নির্বাচন সময়কালে সক্রিয় কেন্দ্রীয় বাহিনী এলাকায় টইলদারি চালাচ্ছে। অজ্ঞাত পরিচয় কোন ব্যক্তির আইডি কার্ড দেখাতে হচ্ছে।

অন্যদিকে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী আজ নন্দীগ্রামে ৫ টি জায়গায় জনসভা করে গেরুয়া প্রচারে ঝড় তুলতে চায়। তিনি সকাল থেকেই নন্দীগ্রামের রাস্তায় রাস্তায় বেরিয়ে পড়েছেন বিজেপি প্রচারের উদ্দেশ্যে। তিনি সকালে নন্দীগ্রামের বয়ালে পূজা দেওয়ার পর জনসভার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। গ্রামের সংকীর্ণ রাস্তা হওয়ার কারণে সে বিজেপি কর্মীর বাইকে চরেই সভাস্থল এর উদ্দেশ্যে রওনা দিয়েছেন। রাস্তায় রাস্তায় গ্রামবাসীরা তার ওপর পুষ্প বর্ষণ করছেন। তিনি মাঝেমাঝেই বাইক থামিয়ে জনতাদের সাথে কথা বলছেন। এককথায়, নির্বাচনী প্রচার শেষ হওয়ার মাত্র ২০ ঘণ্টা আগে তৃণমূল বিজেপির প্রস্তুতি তুঙ্গে। কেউ অন্যজনকে ভোটযুদ্ধের ময়দানে এক ইঞ্চি জমি ছেড়ে দিতে নারাজ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026