নিউজ

অযোধ্যায় রামমন্দির নির্মানের ট্রাস্টে কোন বিজেপির প্রতিনিধি থাকবে না : অমিত শাহ

অযোধ্যায় রামমন্দির নির্মানের ট্রাস্টে কোনো বিজেপির প্রতিনিধি থাকবেনা বলে সাফ জানিয়ে দিলেন সরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সংবাদমাধ্যমে যে খবর ছড়িয়েছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রামমন্দির নির্মাণের ট্রাস্টে থাকবেন, মঙ্গলবার তা খারিজ করে দিয়েছেন সরাষ্ট্রমন্ত্রী।

মঙ্গলবার সরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ‘আমি দুটো বিষয় পরিষ্কার করে দিতে চাই, সুপ্রীম কোর্টের নির্দেশে গঠিত হওয়া রাম মন্দির নির্মাণের ট্রাস্টে কোনো সরকারি প্রতিনিধি থাকবেন না, এবং সরকার মন্দির তৈরিতে কোনো টাকা খরচ করবে না। মন্দির তৈরির টাকা অনুদান থেকে তুলতে হবে।’

আরও পড়ুন : নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে পাকিস্তানের প্রস্তাব ফিরিয়ে দিল ভারত

অমিত শাহ আরও বলেন, ‘সুপ্রীম কোর্ট সরকারকে নির্দেশ দিয়েছে ৯০ দিনের মধ্যে মন্দির নির্মাণের ট্রাস্ট তৈরি করার জন্য। আমাদের বিশ্বাস আমরা সেটা করতে পারবো।’ তিনি আরও বলেন, মন্দির তৈরির ট্রাস্টই মন্দিরটি কতদিনে শেষ হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেবে। মন্দির তৈরির জন্য ১০০ কোটি টাকার তহবিল মানুষের থেকে তোলা হবে বলে ইতিমধ্যেই জানিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ।

সোমবারই ঝাড়খণ্ডের একটি নির্বাচনী সভায় অমিত শাহ বলেছিলেন, আগামী চারমাসের মধ্যেই অযোধ্যায় রাম মন্দির নির্মাণের কাজ শুরু হবে। বিশ্ব হিন্দু পরিষদের কার্যকরী সভাপতি অলোক কুমার বলেছেন, মন্দির তৈরির তহবিলের টাকা বিশ্ব জুড়ে ছড়িয়ে থাকা রাম ভক্তদের কাছ থেকেই পাওয়া যাবে। গত ৯ নভেম্বর রাম মন্দির নিয়ে রায় দেয় সুপ্রীম কোর্ট। শীর্ষ আদালত বিতর্কিত ভূমিতে রাম মন্দির নির্মাণ করার আদেশ দেয়। এই কাজ করার জন্যে ৯০ দিনের মধ্যে কেন্দ্রীয় সরকারকে একটি ট্রাস্ট গঠনের নির্দেশ দেওয়া হয়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026