নিউজ

নাগরিকত্ব আইন বিরোধী বিক্ষোভে গুলি চলল হাওড়ার সাঁকরাইলে, গুলিবিদ্ধ তিন পুলিশকর্মী

রাজ্য জুড়ে চলছে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন। এবার সেই বিক্ষোভ প্রদর্শনকে কেন্দ্র করে হাওড়ার সাঁকরাইলের মানিকতলা এলাকায় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ধুন্ধুমার বেধে গেল। বিক্ষোভকারীদের ছোঁড়া গুলিতে জখম তিন পুলিশকর্মী। আহত পুলিশকর্মীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা যাচ্ছে, নাগরিকত্ব আইন ও এনআরসির বিরোধিতা করে এদিন হাওড়ার বিভিন্ন এলাকায় সকাল থেকেই বিক্ষোভ প্রদর্শন চলছিল। এরপর সন্ধ্যের দিকে সাঁকরাইলের মানিকতলা এলাকায় বিক্ষোভকারীদের জমায়েত শুরু হয়। প্রথমেই জমায়েতকারীদের সরে যাওয়ার নির্দেশ দেন পুলিশকর্মীরা। জমায়েত না সরলে এরপর পুলিশ লাঠিচার্জ করে, তখনই বিক্ষোভকারীদের দিক থেকে পুলিশকে লক্ষ্য করে ইট ছোঁড়া হয়।

আরও পড়ুন : ‘এনআরসি আতঙ্কে আত্মহত্যা ৩০ জনের, দায় নেবে কে?’ প্রশ্ন মমতার

ইট ছোঁড়ার পাশাপাশি পুলিশকে লক্ষ্য করে বোমাবাজিও হয়। এরই মধ্যে হঠাৎই পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে বিক্ষোভকারীদের কয়েকজন। গুলি লাগে হাওড়া ডিসি হেড কোয়ার্টার অজিত সিং-সহ তিন পুলিশ কর্মীর। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর পুলিশের বিশাল বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখনও থমথমে গোটা এলাকা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026