দূরে কোথাও ভ্রমণের জন্য সাধারণ মানুষের এখনও বড় ভরসা রেল। কম খরচে, আরামদায়ক ভ্রমণের জন্য রেল সফরের জুড়ি মেলা ভার। কিন্তু ট্রেনের রিজার্ভ টিকিট পাওয়াই বড় ব্যাপার। আজ এমন চার উপায় আপনাদের বলতে চলেছি যার সাহায্যে রিজার্ভ টিকিট পাওয়ার সম্ভাবনা অনেকটা বৃদ্ধি পাবে।
যদি কোনও বড় শহর থেকে যাত্রা শুরু করতে হয়, তবে আপনার গন্তব্যর আগের স্টেশন থেকে রিজার্ভেশন করার চেষ্টা করুন। কারণ বেশিরভাগ ছোট রেলওয়ে স্টেশনের কোটা ব্যবহার করা হয় না। এই কারণেই এর করে নিশ্চিত টিকিট পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। এক্ষেত্রে শুধু খেয়াল রাখতে হবে আপনি কোথা থেকে বোর্ডিং করছেন সেটা টিকিটে উল্লেখ করতে হবে। অন্যথায় আপনি সিটে না থাকার কারণে, টিকিট সংগ্রাহক আপনার আসন খালি বিবেচনা করতে পারেন।
যখন টিকিট বুক করছেন, তখন অটোমেটিক আপগ্রেডেশন অপশন সিলেক্ট করে নিন। এর ফলে অন্য কোনও ক্লাসে আসন ফাঁকা থাকলে ওই একই দামে সেখানে যাত্রার অমুমতি পেতে পারেন। ধরুন আপনি স্লিপার ক্লাসে টিকিট নিতে চাইছেন। অটো আপগ্রেড হয়ে আপনার টিকিট এসি কোচের হয়ে যেতে পারে। এর জন্য আলাদা কোনো চার্জ নেওয়া হবে না। অনেক সময় যাত্রীদের থার্ড এসি থেকে আপগ্রেড করে সেকেন্ড এসির টিকিটও দেওয়া হয়।
ওয়েটিং লিস্টে থাকা টিকিটেও রকমফের থাকে। এর মধ্যে GNWL টিকিটের নিশ্চিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। অতএব, আপনি যখনই ওয়েটিং টিকেট নেওয়ার চেষ্টা করবেন, তখন শুধুমাত্র GNWL কোটা থেকে টিকিট কিনুন।
বড় শহরগুলির জন্য প্রতিটি ট্রেনে ভিআইপি কোটা পাওয়া যায়। এর মধ্যে, যে শহর থেকে ট্রেন আসে সেখানে কোটা কিছুটা বেশি এবং অন্যান্য প্রতিটি বড় স্টেশনে কিছু কোটা থাকে। কিন্তু কোটার এসব আসন প্রায়ই খালি থাকে। এমন পরিস্থিতিতে, যদি চার্ট তৈরি করার পরেও এই আসনগুলি খালি থাকে, তবে বুকিংয়ের সময় “বর্তমান উপলব্ধতা” স্থিতি প্রদর্শিত হয়, যার কারণে আপনি অবিলম্বে নিশ্চিত টিকিট পাবেন। এছাড়াও, কিছু বড় শহরে টিকিট বাতিলের তথ্য বুকিং টিকিট কাউন্টারের কাছে আসতে থাকে ট্রেন শুরুর ঠিক আগে পর্যন্ত।
Swiss box office hit Barry & Me has closed several major international distribution deals ahead…
Gene Simmons has reignited controversy with fresh comments dismissing hip-hop’s place in the Rock &…
Michelle Obama is embracing a bold new look. The former first lady revealed on her…
James Van Der Beek’s wife, Kimberly, honored her late husband by reposting a heartfelt cover…
Kino Lorber has picked up North American distribution rights to Rafael Manuel’s feature debut Filipiñana,…
Anne Hathaway has added her voice to the growing chorus of praise for Bad Bunny’s…