জীবনযাপন

শরীরে জ্বর থাকলে এই পাঁচটি খাবার আপনাকে রাখবে চনমনে, দেখুন তালিকা

যদি আপনার শরীরে জ্বর থাকে এবং আপনার মুখের রুচি চলে যায় তাহলে তখন আপনার দরকার এমন কিছু খাবার যা আপনাকে প্রয়োজনীয় পুষ্টিগুণ সরবরাহ করবে, সাথে সাথেই যা আপনার পেটের জন্যও অত্যন্ত লাভকারী হবে। যে সমস্ত খাবার দাবার খুব সহজে হজম করা যায়, সেই সমস্ত খাবার যদি আপনি জ্বরের মধ্যে গ্রহণ করেন তাহলে আপনার জন্য সবচেয়ে ভালো। এখানে আমরা এমন পাঁচটি খাবারের একটি তালিকা তৈরি করেছে যেগুলি খেলে আপনি জ্বরের মধ্যেও সারাদিনের প্রয়োজনীয় এনার্জি পেয়ে যাবেন। চলুন দেখে নেওয়া যাক।

১. খিচুড়ি – সবথেকে সহজপাচ্য খাদ্যদ্রব্যগুলির মধ্যে খিচুড়ি অন্যতম। এটি একদিকে যেমন অত্যন্ত পুষ্টিকর, তেমনই সুস্বাদু। আপনি যদি এই খিচুড়ি বানানোর জন্য কিছু সবজি ব্যবহার করেন, তাহলে তা আপনার শরীরের পাচনতন্ত্রের পক্ষেও খুব ভালো হবে। শরীরে জ্বর থাকলে খিচুড়ি হতে চলেছে আপনার সারাদিনের সব থেকে ভালো খাবার।

২. সেদ্ধ ডিম – ডিম সেদ্ধ এমন একটি খাবার যা আপনাকে সারাদিনের এনার্জি প্রদান করবে। ডিমে থাকে ভিটামিন বি৬ এবং বি১২। এই দুটি ভিটামিন আপনার শরীরে ইমিউনিটি বৃদ্ধি করতে সহায়তা করবে। এর ফলে আপনি আরো তাড়াতাড়ি সুস্থ হতে পারবেন। আপনার শরীরের এনার্জিও ফিরে আসবে বেশ তাড়াতাড়ি।

৩. ডাবের জল – সব থেকে হালকা এবং অত্যন্ত ভালো খাদ্যদ্রব্যের মধ্যে অন্যতম হলো ডাবের জল। এই ডাবের জল আপনার শরীরের জল এবং লবনের ব্যালেন্স খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করে। পাশাপাশি এই ডাবের জল আপনার শরীরের পক্ষে অত্যন্ত স্বাস্থ্যকর। ডাবের জলে আপনারা গ্লুকোজ এবং বেশ কিছু ইলেক্ট্রোলাইট পেয়ে যান যেগুলি আপনাকে সারাদিন হাইড্রেটেড রাখতে সহায়তা করে।

৪. উপমা – সুজি এবং সবজির মাধ্যমে তৈরি এই সহজপাচ্য খাবারটি জ্বরের মধ্যেও আপনাকে সঠিক পরিমাণ এনার্জি দিতে সক্ষম। যদি আপনার কোষ্ঠকাঠিন্য থাকে তাহলেও কিন্তু উপমা আপনাকে সুস্থ রাখতে সহায়তা করবে। স্বাস্থ্যকর, এবং পুষ্টিকর এই খাবারটি শুধু জ্বর নয় অন্যান্য কোন রোগে আক্রান্ত হলেও আপনার জন্য সবথেকে ভাল অপশনের মধ্যে একটি হবে।

৫. গরম স্যুপ – জ্বরের মধ্যে যখন জিভের স্বাদ চলে যায় সেই সময় যদি আপনি হালকা অথচ সুস্বাদু ভেজিটেবল স্যুপ অথবা চিকেন স্যুপ গ্রহণ করেন তাহলে আপনার সারাদিনের এনার্জি এবং প্রয়োজনীয় ইলেক্ট্রোলাইট আপনি পেয়ে যাবেন। এই স্যুপ আপনাকে সারাদিন হাইড্রেটেড রাখতে সহায়তা করবে। জ্বর হলে আপনার খেতে খুব একটা ভাল লাগবে না। সেই সময় গরম স্যুপের মত কিছু জিনিস যদি আপনি গ্রহণ করে খাবার হিসাবে, তখন সেসব আপনার জন্য উপাদেয় খাদ্য হিসেবে প্রমাণিত হবে।

John Fabian

Published by
John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026