রাজ্য

Tornedo Hits in Ashoknagar: টর্নেডোর ধাক্কায় লন্ডভন্ড অশোকনগর, গুমা! ক্ষতিগ্রস্ত বহু বাড়ি

ঘূর্ণিঝড় যশ আসার আগে মঙ্গলবার হুগলির ব্যান্ডেল এবং উত্তর ২৪ পরগনার হালিশহরে টর্নেডো পরিলক্ষিত হয়েছিল। এবারে যশের তাণ্ডবের পর মাত্র দুই থেকে তিন মিনিটের টর্নেডো একেবারে লন্ডভন্ড করে দিল উত্তর ২৪ পরগনার অশোকনগর এবং গুমা এলাকা। বৃহস্পতিবার সকাল ৯টা ২০ মিনিট নাগাদ এই টর্নেডো অশোকনগর থানা এলাকার গুমার খ্রিস্টান পাড়া এবং কালিকাপুর এলাকায় তান্ডব চালায়।

মাত্র ৩ মিনিট মত এই টর্নেডো দেখা গিয়েছিল, কিন্তু তাতেই গুমার বেশ কিছু অঞ্চল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ১৭টির কাছাকাছি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশকিছু বাড়ির দেয়াল ভেঙে গিয়েছে। বাড়ির দেয়াল ভেঙে আহত হয়েছেন ২জন সাধারণ মানুষ। স্থানীয় সূত্রে খবর, তাদের বর্তমানে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, সকাল ৯ টা ২০ নাগাদ তারা একটি কালো ঝড় দেখতে পান একেবারে টর্নেডোর মত আকারের। তার গতিবেগ ছিল প্রচন্ড। কিছু বুঝতে পারার আগেই এই টর্নেডোর প্রভাবে গুমা অঞ্চলের দুটি গ্রামের বহু বাড়ী লন্ডভন্ড হয়ে যায়। এখনো পর্যন্ত কোন প্রাণহানির ঘটনা ঘটেনি। কিন্তু বাড়িঘর এবং বাড়ির ভিতরকার আসবাবপত্র বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

প্রসঙ্গত, মঙ্গলবার হালিশহর এবং ব্যান্ডেলের দিকে দেখা গেছিল টর্নেডো। মাত্র কয়েক মিনিটের সেই টর্নেডোর ফলে সেখানকার ৪৩টি বাড়ি একেবারে লন্ডভন্ড হয়ে যায়। ঘূর্ণিঝড় যশ পশ্চিমবঙ্গের সীমান্ত পেরিয়ে বিহার এবং ঝাড়খণ্ডের দিকে চলে গিয়েছে। তবে তার জন্য বর্তমানে বৃষ্টিপাত চলছে। রয়েছে ভরা কোটালের আশঙ্কা। তারই মধ্যে টর্নেডোর আতঙ্কে এখন থরহরি কম্পমান অশোকনগর এবং গুমার বাসিন্দারা।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026