ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Business Idea: 20 হাজারেই বাড়িতে বসেই শুরু করুন এই ব্যবসা, মোটা লাভ নিশ্চিত

ব্যবসায় লাভের অঙ্কের কথা চিন্তা করে বর্তমানে বহু মানুষ পা বাড়াচ্ছেন ব্যবসার (Business Ideas) দিকে। বর্তমানে চাকরির বাজারে প্রতিযোগিতা অত্যন্ত বেশি। সরকারি বা বেসরকারি চাকরিতে বেতনও ধরাবাঁধা। তাই উপরি আয়ের জন্য ব্যবসার দিকেও ঝুঁকছেন অনেকে। কিন্তু ব্যবসা শুরু করব বললেই তো করা যায় না। কোন ব্যবসায় কেমন লাভ, বিনিয়োগের অঙ্ক দেখেশুনে তারপরেই পা বাড়ানো উচিত। এই প্রতিবেদনে তাই খোঁজ রইল এমন কিছু ব্যবসার যেগুলি কম টাকাতেই শুরু করা সম্ভব।

এখন পাটের তৈরি ব্যাগ, কাপড়ের বাহারি পোশাক তৈরির ব্যবসা বেশ জনপ্রিয়তা পেয়েছে। কম মূলধনে ভালো লাভ পাওয়া যায় এই ব্যবসাগুলিতে। আসলে এখন পরিবেশের কথা চিন্তা করে প্লাস্টিকের ব্যবহার যথাসম্ভব কমিয়ে দেওয়া হচ্ছে। প্লাস্টিকের বিকল্প হিসেবে পাট ইতিমধ্যেই বেশ জনপ্রিয়তা পেয়েছে। পাটের ব্যাগের চাহিদা বাড়ছে ক্রমশ। যারা নতুন ব্যবসা শুরু করতে চান তারা পাটের ব্যাগ তৈরির ব্যবসা করতেই পারেন। এই ব্যাগ তৈরি করাও সহজ আর খুব বেশি মূলধনও লাগে না এই ব্যবসায়। ৫০ হাজার থেকে ১ লক্ষ টাকা বিনিয়োগ করলেই এই ব্যবসা শুরু করা যায়। তেমনি খুব অল্প পরিসরেই পাটের ব্যাগ তৈরির ব্যবসা করা সম্ভব। এতে লাভও হবে বেশি।

পোশাকে এমব্রয়ডারি বর্তমানে ফ্যাশন স্টেটমেন্টে উপরের দিকে রয়েছে। মহিলা এবং পুরুষদের পোশাকেও এমব্রয়ডারি ওয়ার্ক নজর কাড়ছে। বাড়ছে চাহিদা। আর চাহিদা অনুযায়ী যোগান দিতে পারলেই লাভ। তাই কাপড়ের উপরে ডিজাইন করার ব্যবসাও এখন বেশ চর্চায় রয়েছে। বিশেষ করে মহিলারা বাড়িতে বসেই এই ব্যবসা শুরু করতে পারেন। খুব বেশি পুঁজিরও প্রয়োজন নেই এই ব্যবসা শুরু করতে।

শুরু করতে পারেন ব্রেকফাস্টের খাবারের ব্যবসাও। এই ব্যবসার সুবিধা হল, এটি যেকোনো সময় যেকোনো জায়গায় শুরু করা যায়। এই ব্যবসায় সবকিছু নিখুঁত ভাবে করার বাধ্যবাধকতা থাকে না। তাই নতুন ব্যবসায়ীরাও নির্ভয়ে শুরু করতে পারেন এই ব্যবসা। তবে এই ব্যবসার মূল ভিত্তি যেহেতু খাবার, তাই তা যেমন সুস্বাদু হওয়া প্রয়োজন, তেমনি খাবারের মানের দিকেও রাখতে হবে নজর। তবেই হবে ব্যবসার নাম, বাড়বে লাভ। গ্রাহক নিজেই আসবে ব্যবসায়ীর কাছে। কম বিনিয়োগে প্রচুর টাকা লাভের সুযোগ রয়েছে এই ব্যবসা থেকে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026