গত সোমবার থেকে শুরু হওয়া ঝড়বৃষ্টিতে (Weather) তাপমাত্রা নেমেছে স্বাভাবিকের নীচে। একটানা প্রচণ্ড দাবদাহ সহ্য করার পর বারিবর্ষণে ভিজছে দক্ষিণবঙ্গের জেলাগুলি। পরপর কয়েকদিন ঝড়বৃষ্টি হওয়ায় কলকাতা সহ অন্যান্য জেলাগুলিতেও তাপমাত্রা কমেছে। শুক্রবারও কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রির আশেপাশে। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২১.৯ ডিগ্রি যা কিনা স্বাভাবিকের চেয়ে ৪.৯ ডিগ্রি কম। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজও বিকেলের পর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, আগামী দু ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি হতে চলেছে ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘন্টায় ৪০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। সঙ্গে বজ্রপাতেরও সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং জেলাতেও রয়েছে ঝড় বৃষ্টির পূর্বাভাস।
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছিল, শুক্রবার ঝড় বৃষ্টির পরিমাণ আরো বাড়বে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সঙ্গে ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে, যার গতিবেগ হতে পারে ঘন্টায় ৬০-৭০ কিমি। রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রতিটি জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বজ্রপাতের সঙ্গে ৫০-৬০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। শনিবার এবং রবিবার উপকূলের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে হাওয়া অফিসের তরফে। তবে রবিবারের পর থেকে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমবে এবং সেই সঙ্গে তাপমাত্রাও বাড়বে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
উত্তরবঙ্গেও শনিবার পর্যন্ত চলবে ঝড়বৃষ্টি। আট জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কয়েক জায়গায় ৩০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে মালদা জেলায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। শনিবারের পর থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমতে পারে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…