খেলা

IPL 2023: KKR-RCB-MI এখন অতীত, এই ৪ দল পৌঁছাবে প্লে-অফে! বড় ভবিষ্যৎবাণী করলেন অনিল কুম্বলে

আইপিএলের ১৬তম আসরের লড়াই বর্তমানে জমে উঠেছে। কে কাকে পিছনে ফেলবে সেই লড়াইয়ে মত্ত ফ্রাঞ্চাইজি গুলি। ইতিমধ্যে গুজরাট টাইটান্স, মুম্বই ইন্ডিয়ান্স, সানরাইজার্স হায়দরাবাদ এবং দিল্লি ক্যাপিটালস ছাড়া বাকি সব দলই ৮টি করে ম্যাচ খেলে ফেলেছে। বর্তমানে ২০২৩ আইপিএলের পয়েন্টস টেবিলে রাজস্থান রয়্যালস, লখনউ সুপার জায়ান্টস, গুজরাট টাইটানস এবং চেন্নাই সুপার কিংসের মতো দলগুলি ১০ পয়েন্ট নিয়ে শীর্ষ চারে রয়েছে। ফলে কারা প্লে-অফে পৌঁছাবে সেই সমীকরণ মেলাতে ব্যস্ত এখন ক্রিকেট বিশেষজ্ঞরা।

সম্প্রতি জিও সিনেমার একটি অনুষ্ঠানে অংশ নিয়ে ভারতের প্রাক্তন ক্রিকেটার অনিল কুম্বলে আইপিএলের প্লে-অফ নিয়ে বড় মন্তব্য করেছেন। তিনি কোন রকম ভূমিকা না করে সরাসরি জানান, ‘বর্তমানে পয়েন্টস টেবিলের শীর্ষে থাকা চারটি দলই পৌঁছাবে আইপিএলের প্লে-অফে। বাকি দলগুলির জন্য চলতি আইপিএলের প্লে-অফে পৌঁছানো যথেষ্ট কঠিন হবে বলেও ভবিষ্যৎবাণী করেছেন অনিল কুম্বলে। কারণ, তাদেরকে সম সংখ্যক ম্যাচ খেলে কমপক্ষে ২টি অতিরিক্ত মূল্যবান পয়েন্ট অর্জন করতে হবে।’

তিনি এদিন বলেন, ‘চলমানরত আইপিএলের প্লে-অফে পৌঁছাতে হলে একটি ফ্রাঞ্চাইজির জন্য কমপক্ষে ১৬ পয়েন্ট অর্জন করতেই হবে। ১৪ পয়েন্টে কোন দল প্লে-অফে পৌঁছাবে কি না সেটি নির্ভর করছে প্রত্যেকটি দলগুলোর পারফরম্যান্সের ওপর। যদি ১৪ পয়েন্টে কোন দল প্লে-অফে পৌঁছায়, তবে তার নেট রান রেটের দিকে খেয়াল রাখতে হবে। নতুন নিয়মের আইপিএলে আদৌ ১৪ পয়েন্টে কোন দল প্লে-অফে পৌঁছাবে কি না সে বিষয়টি এখনো স্পষ্ট নয়। ফলে পয়েন্টস টেবিলের শীর্ষে থাকা চারটি দলের জন্য ১৬ পয়েন্ট অর্জন করা যতটা সহজ, বাকি দলগুলোর জন্য সেই কার্য সম্পন্ন করা ততটাই কঠিন।’

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026