ডিজিটাল ইন্ডিয়ার সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে বর্তমানে ভারতে বেশিরভাগ জায়গায় ডিজিটাল পেমেন্ট অপশন চালু হয়ে গিয়েছে। তবে ডিজিটাল পেমেন্ট চালু হলেও কোনদিনই নগদ অর্থের ব্যবহার বন্ধ হবে না, এটা নিশ্চিত। ভারতে ছোট ও বড় মাপের বেশ কয়েকটি কারেন্সি নোট রয়েছে যা বহুল পরিমাণে ব্যবহৃত হয়। আপাতত ভারতে ১০,৫০, ১০০, ২০০, ৫০০, ২০০০ ইত্যাদি কারেন্সি নোট ব্যবহার হয়ে থাকে। ভারতের ইতিহাসের মত কারেন্সি নোটের ইতিহাসও অনেক পুরনো ও রহস্যে মোড়া। ২ হাজার বছরের বেশি সময় ধরে ব্যবহৃত হচ্ছে টাকার। এই টাকার অনেক অজানা তথ্য এখনও জানা নেই অনেকের।
বর্তমানে বাজারে নতুন ও একটু ছোট ও বেগুনী রঙের ১০০ টাকার নোট দেখা যায়। তবে তার সঙ্গে পুরোনো বড় নোটও রয়েছে। সেই নোটের পেছনে আঁকা রয়েছে বরফাবৃত পর্বতশঙ্গ। সামনে রয়েছে গান্ধীজির ছবি। নোটের পেছনে যে পাহাড়ের ছবি রয়েছে সেটি কোন পাহাড় ও কেন ওই পাহাড়ের ছবি ব্যবহার করা হয়? এই তথ্য হয়তো অনেকেই জানেন না। জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
পুরোনো ১০০ টাকার ভারতীয় নোটের পিছনে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার ছবি রয়েছে। নোটটিতে যে ছবিটা দেখা যাচ্ছে সেটি হল কাঞ্চনজঙ্ঘা পর্বতের চূড়া। নোটের ছবির সঙ্গে কাঞ্চনজঙ্ঘাকে মিলিয়ে দেখলেই সেটি বোঝা যাবে। এই ছবিটি সিকিমের পেলিং থেকে তোলা হয়েছে। সিকিম এবং দার্জিলিংয়ের স্থানীয় লোকেরা একে পবিত্র মনে করে পুজো করে। সেই কারণেই ১০০ টাকার পুরোনো নোটে এই ছবি ব্যবহার করা হয়েছে।
গরম পড়লেই বাড়তে থাকে বিদ্যুতের বিল। ফ্যান, এসি, ফ্রিজের অতিরিক্ত ব্যবহারে মাসের শেষে মোটা অঙ্কের…
বৈশাখের দাবদাহে নাজেহাল দক্ষিণবঙ্গ। দিনের বেলায় তাপমাত্রা যেমন চড়ছে, তেমনই বাড়ছে ভ্যাপসা গরমের অস্বস্তি। এই…
ফের স্বস্তির খবর মধ্যবিত্তের জন্য। টানা দ্বিতীয় দিনের মতো আজও কমল সোনা ও রুপোর দাম।…
আপনিও কি ভবিষ্যতে নিশ্চিত মাসিক পেনশন (Pension) পেতে চান? কিন্তু বুঝতে পারছেন না কোথা থেকে…
চলছে IPL। একদিকে অজিঙ্ক রাহানে কলকাতা নাইট রাইডার্সকে নেতৃত্ব দিচ্ছেন, অন্যদিকে যশস্বী জয়সওয়াল খেলছেন রাজস্থান…
ক্রিকেট ইতিহাসে "Sachin Tendulkar", "Indian cricketer"-এর নাম একেবারে সোনার অক্ষরে লেখা। আন্তর্জাতিক ক্রিকেটে ১০০টি সেঞ্চুরির…