রাজ্য

যাত্রী ঠাসা ট্রেনকে ভয়াবহ অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচালো এই একরত্তি খুদে, কুর্নিশ নেটজনতার

ছোটবেলা থেকেই আমাদের সকলকে শেখানো হয়, বিদ্যের থেকে সব সময় বুদ্ধি বড়। যদি আপনার মাথায় বুদ্ধি থাকে তাহলে ছোট বয়সও আপনি অনেক বড় কিছু করে ফেলতে পারেন। এরকমই কিছু একটা হল এবারে পশ্চিমবঙ্গে। ঘটনাটাকে শুধুমাত্র যে গল্প বলা যাবে সেরকম কিন্তু নয়। বরং এটাকে গল্প হলেও সত্যি বললে বেশি মানানসই হবে। সত্যিই এটা একটা গল্পের মতই ঘটনা। একটা শিশু খেলতে খেলতেই হঠাৎ করে বাঁচিয়ে দিলো একটা গোটা ট্রেন কে।

ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনায় বিদ্যাধরপুর রেলস্টেশনে। সেখানে মাত্র সাত বছরের এক শিশুর উপস্থিত বুদ্ধিমত্তায় এবং পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করার দক্ষতায় অত্যন্ত বড়োসড়ো একটি দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়ে গেল আপ ক্যানিং লোকাল। সাত বছরের এই শিশুটির নাম দীপ নস্কর এবং সে থাকে পূর্বরেলের বিদ্যাধরপুর স্টেশন সংলগ্ন মুকুন্দপুর এলাকায়।

গতকাল হঠাৎ করে খেলতে খেলতে সেই ছেলেটি দেখতে পায় রেল লাইনের একটা অংশ ভাঙ্গা। তখনই সেই ছেলেটি বুঝতে পারে কিছু একটা গোলমাল হয়েছে। এরকম ভাঙা থাকার তো কথা নয়? তখন তৎক্ষণাৎ দৌড়ে গিয়ে তার মাকে সেই জায়গায় ডেকে আনে দ্বীপ। তার মা এসে বুঝতে পারেন রেললাইনে ফাটল রয়েছে, এবং সেখান দিয়ে যদি ট্রেন যায় তাহলে বড়সড় দুর্ঘটনা অবশ্যম্ভাবী। কিন্তু ততক্ষণে ট্রেন আসার আওয়াজ হয়ে গিয়েছে। এখন গিয়ে স্টেশনে বলেও কোন লাভ নেই।

তাই অগত্যা মা এবং ছেলে একটি লাল কাপড় জোগাড় করে রেল লাইনের উপরে দাঁড়িয়ে পড়ল। দূর থেকে মা এবং ছেলের এই ঘটনা দেখে রীতিমতো অবাক হয়ে গেলেন চালক এবং সরকারি চালক। তারা তৎক্ষণাৎ ট্রেন থামানোর সিদ্ধান্ত নিলেন। ট্রেন থেকে নেমে তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে গিয়েই জানা গেল রেললাইনে ফাটল রয়েছে। এবং এই ফাটলের সম্মুখীন হলেই ট্রেন একেবারে বেলাইন হয়ে যেত। ফলে যেকোন মুহূর্তে ভয়াবহ একটি দুর্ঘটনা করতে পারত ক্যানিং লোকালটির সাথে।

ঘটনাটি দেখামাত্রই পূর্ব রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে খবর দেওয়া হল। তারা তৎক্ষণাৎ এসে রেল লাইন মেরামতের কাজ করলেন। তারপরে আবারো শুরু হলো সেই লাইন দিয়ে ট্রেন চলাচল। মা এবং তার ছেলের এই কাজে অত্যন্ত খুশি হয়েছেন রেলের সকলেই।পাশাপাশি আবেগাপ্লুত হয়ে পড়েছেন রেলযাত্রীরা। খবরটি নেট মাধ্যমে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই হয়ে গিয়েছে রীতিমতো ভাইরাল। দ্বীপের এই অভাবনীয় কাজের জন্য তাকে কুর্নিশ জানিয়েছে নেট জনতা।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026