বিভিন্ন সময়ে বারবার রাজ্যের সাথে সংঘাতে জড়িয়েছেন তিনি। রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে বারবার তোপ দেগেছেন বর্তমান প্রশাসনকে। মাঝখানে কালীপূজার আমন্ত্রণ পেয়ে মুখ্যমন্ত্রীর বাড়িতে উপস্থিত হয়েছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল। মনে করা হয়েছিল এবার হয়তো সম্পর্কের শীতলতা কমবে রাজভবন ও নবান্নের মধ্যে। কিন্তু তেমনটি হওয়ার কোন সম্ভাবনা নেই। রাজভবনে দুর্গাপূজা কমিটির বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে সুসম্পর্কের হাত বাড়িয়ে দিলেও রাজ্যের সমালোচনা থেকে ক্ষান্ত থাকেননি তিনি।
এদিন রাজ্যপাল বলেন, ‘ভাইফোঁটায় দিদির বাড়ি যাওয়ার খুবই ইচ্ছে ছিল। কিন্তু কালীপূজা থেকেই ফিরে আসতে হলো।’ একই সাথে পরের বছর আমন্ত্রণ না পেলেও দিদির বাড়িতে উপস্থিত হবেন বলে জানান তিনি। এরপরই রাজ্যের বিরুদ্ধে তোপ দাগেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নিজের ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, ‘রাজ্যের তরফে আমাকে কখনও আমন্ত্রণ জানানো হয়নি।’
এদিন কাশ্মীর নিয়ে রাজ্য সরকারের বিরোধিতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘কাশ্মীরে এক অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হবে। অশান্তির পরিবেশ বদলে গিয়ে নতুন কাশ্মীর গড়ে উঠবে।’ এই নিয়ে প্রধানমন্ত্রীর প্রতি আমাদের কৃতজ্ঞ থাকা উচিত বলে মনে করেন তিনি। কাশ্মীর নিয়ে অযথা রাজনীতি না করার পরামর্শও দেন তিনি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…