নিউজ

আপনার আয়ু কমতে পারে ৭ বছর, গবেষণায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য

প্রতি বছর দূষণের মাত্রা কমানোর জন্য বৃক্ষরোপণ থেকে শুরু করে নানান কর্মসূচি করা হয় সরকার থেকে। কিন্তু কোনঅংশে দূষণের মাত্রা কমানো যায়নি, বরং দূষণ দিন দিন বেড়েই চলেছে মানুষের নিত্যদিনের কার্যক্রমের জন্য।

লাগামছাড়া দূষণের কারণে গাঙ্গেয় সমভূমি অঞ্চলে বসবাসরত মানুষের গড় আয়ু ৭ বছর কমে যাচ্ছে, ইদানিং একটি রিপোর্ট থেকে এমনটাই জানা গিয়েছে। গোটা দেশের মধ্যে তিনগুণ ভয়ঙ্কর দূষণ উত্তর ভারতে, ১৯৯৮-২০১৬ একটি রিসার্চ থেকে এমনটাই তথ্য মিলেছে।

হরিয়ানা, পঞ্জাব, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ,দিল্লি, বিহার, চণ্ডীগড়ে ভারতের প্রায় অর্ধেকের কাছাকাছি অর্থাৎ ৪০ শতাংশ মানুষ বসবাস করে। আর এই সব রাজ্যগুলিতেই দূষণের মাত্রা মারাত্বক জায়গায় পৌঁছাচ্ছে।

দীপাবলিতে বাজি পোড়ানোর জন্য বিশাল পরিমাণে দূষণ হয়েছে। লাগামছাড়া দূষণের কারণে দিল্লি ও তার আশেপাশের অঞ্চলগুলো বিষাক্ত ধোঁয়ায় আটকে পড়েছে।

এরপর দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল টুইট করেছেন, দিল্লির স্কুলগুলি মঙ্গলবার, ৫ নভেম্বর অবধি বন্ধ থাকবে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল স্কুল শিশুদের দম মুখোশ বিতরণের সময় শহরটিকে একটি “গ্যাস চেম্বার” হিসাবে বর্ণনা করেছেন। তিনি প্রতিবেশী রাজ্য হরিয়ানা ও পাঞ্জাবকেও দোষ দিয়েছেন, যেখানে বছরের এই সময়টিতে হাজার হাজার কৃষক উত্তর ভারত জুড়ে কৃষিবর্জ্য পুড়িয়ে যে ধোঁয়া তৈরি করে। তার কারণে দূষণ আরও বাড়ছে বলে দাবি দিল্লির মুখ্যমন্ত্রীর।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026