নিউজ

ভারতের যে যে রাজ্যে করোনাতে মৃতের সংখ্যা শূন্য, দেখে নিন

ভারতে করোনা সংক্রমণের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। প্রতিদিনই সংক্রমণের পরিসংখ্যান রেকর্ড ভাঙছে। চতুর্থ দফার লকডাউনের পর থেকে এই সংক্রমণ মাত্রাতিরিক্ত হারে বেড়েছে। করোনা সংক্রমণের পরিসংখ্যানের ভিত্তিতে বিশ্বের মধ্যে ভারত এখন সপ্তম স্থানে রয়েছে। গত একদিনে করোনা সংক্রমণের সংখ্যা পুরোনো সব রেকর্ড ভেঙেছে। একদিনে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৩০৪ জন। যা এখনও পর্যন্ত সর্বাধিক। মোট আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ১৬ হাজার ৯১৯ জন।

গত ২৪ ঘণ্টাতে দেশে মৃত্যু হয়েছে ২৬০ জনের। মোট মৃত্যু হয়েছে ৬ হাজার ৭৫ জন। তবে সুস্থতার হার ও অনেক বেশি। দেশে মোট সুস্থ হয়েছেন ১ লক্ষ ৪ হাজার ১০৭ জন। বেশিরভাগ রাজ্যেই সংক্রমণ ও মৃতের সংখ্যা বাড়ছে। কিন্তু বেশ কিছু রাজ্যে আছে যেখানে সংক্রমণের সংখ্যা কমছে এবং কোনো মানুষের এখনও পর্যন্ত মৃত্যু হয়নি।

এবার দেখে নেওয়া যাক, কোন কোন রাজ্যে মৃতের সংখ্যা শূন্য-

১) ত্রিপুরা – মোট আক্রান্ত- ৪৬৮, সুস্থ হয়েছেন- ১৭৩ জন, মৃতের সংখ্যা- ০।

২) সিকিম – মোট আক্রান্ত- ২, সুস্থ হয়েছেন- ২, মৃতের সংখ্যা – ০।

৩) নাগাল্যান্ড – মোট আক্রান্ত – ৫৮, সুস্থ হয়নি কেউ, মৃতের সংখ্যা- ০।

৪) মিজোরাম– মোট আক্রান্ত- ১৪, সুস্থ হয়েছেন – ১, মৃতের সংখ্যা – ০।

৫) মনিপুর – মোট আক্রান্ত- ১১৮, সুস্থ হয়েছেন -৩৮ জন, মৃতের সংখ্যা – ০।

৬) গোয়া – মোট আক্রান্ত- ৭৯, সুস্থ হয়েছেন- ৫৭ জন, মৃতের সংখ্যা – ০।

৭) দাদরা ও নগর হাভেলি –মোট আক্রান্ত- ৮, সুস্থ হয়েছেন- ৭, মাটিতে সংখ্যা- ০।

৮) অরুণাচল প্রদেশ- মোট আক্রান্ত- ৩৮, সুস্থ হয়েছেন- ৩৭ জন, মৃতের সংখ্যা- ০।

৯) আন্দামান এবং নিকোবর – মোট আক্রান্ত- ৩৩, সুস্থ হয়েছেন- ৩৩, মৃতের সংখ্যা -০।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026