বাড়ছে বেসরকারি বাসভাড়া, কত কিলোমিটারে কত ভাড়া? দেখে নিন
লকডাউন পর্ব পেরিয়ে শুরু হয়েছে আনলক-১ পর্ব। স্বাভাবিক জীবনযাপনে ফেরার প্রস্তুতি শুরু করছে সাধারণ মানুষ। তবে ভাড়া অত্যধিক হলেও মিলছে না পর্যাপ্ত মাত্রায় বাস পরিষেবা। বারবার এমনই অভিযোগ করেছেন অফিস যাত্রীরা। যদিও এই বিষয়ে বাস মালিকদের দাবী, কম যাত্রী এবং পুরনো ভাড়া নিয়ে বাস চালানো সম্ভব নয়। তবে এবার যাত্রীদের স্বস্তি দিয়ে মিললো সমাধানের পথ।
জানা গিয়েছে, বাস ভাড়া বৃদ্ধি বিষয়ক রেগুলেটরি কমিটি আগামী ৮ই জুন বেসরকারি বাসগুলির জন্য একটি নতুন ভাড়ার তালিকা প্রকাশ করতে চলেছে। তবে তার আগে অন্য একটি নিয়ম চালু করে সব বাস পথে নামানোর সিদ্ধান্ত নিল ‘জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট’। বৃহস্পতিবার থেকে বাসে উঠলেই দিতে হবে নূন্যতম ১০ টাকা।
এই বিষয়ে বুধবার বাস সংগঠনের সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের জানিয়েছেন, “আপাতত নতুন ভাড়াগুলি হলো যথাক্রমে ১০, ১৫, ২০ ও ২৫ টাকা।” অন্যদিকে বাস-মিনিবাস অপারেটর ইউনিয়ন এর তরফ থেকেও জানিয়েছে, যে তারা বৃহস্পতিবার থেকে এই ভাড়াতেই তাদের সব বাসগুলি নামাতে চলেছে।
উল্লেখযোগ্য, আগামী ৯ই জুন নতুন ভাড়ার চার্ট প্রকাশ করা হবে। তবে তার তার আগে পর্যন্ত যাত্রীদের নতুন ভাড়ার বিষয়ে কোনো জোর করা যাবে না, তার পরিবর্তে অনুরোধ করা যেতে পারে। এই সিদ্ধান্তের ফলে খুশি সাধারণ মানুষ।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…