বিনোদন

স্ত্রী’কে চুমু খেয়ে নতুন গানের ‘তামাশা’য় বাংলাদেশের নোবেল

কৌশিক পোল্ল্যে: বিতর্কিত মন্তব্যের জেরে খবরের সর্বত্রই নিজের জায়গা করে নিয়েছেন বাংলাদেশি গায়ক মাইনুল আহসান নোবেল। তার নিবাস বাংলাদেশে হলেও পশ্চিমবঙ্গের জনপ্রিয় রিয়্যালিটি শো ‘সা রে গা মা পা’ তে তিনি অংশগ্রহন করে বিশেষ পরিচিতিলাভ করেন। সবকিছু ঠিকঠাক থাকলেও অনুষ্ঠান শেষে দেশে ফিরে ভারতের বিভিন্ন নামিদামী ব্যক্তিত্বদের নিয়ে তীর্যক মন্তব্যের জেরে খবরের শীর্ষে উঠে আসেন নোবেল।

সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে কুরুচিকর মন্তব্য করায় ভারতীয়দের রোষের শিকার হন নোবেল, এই মর্মে উত্তাল হয়ে ওঠে সোশ্যাল মিডিয়া। চাপে পড়ে অবশেষে ক্ষমা চাইতে বাধ্য হন গায়ক। তার ভারতে পুনরায় প্রবেশের নিষেধাজ্ঞা নিয়ে যথেষ্ট জল্পনা কল্পনা তৈরি হয়েছে। যদিও গায়ক স্পষ্ট জানিয়েছেন ভারতে তিনি আবার আসবেন।

এ তো গেল অন্য প্রসঙ্গ, এবার এক নতুন তামাশায় মেতেছেন নোবেল। তার স্ত্রী’কে চুমু খেয়ে প্রকাশ করলেন তার সেই প্রতিক্ষিত গান ‘তামাশা’ এর টিজার, যে গান ধীরেই তৈরি হয়েছে এত বিতর্ক। গানের প্রসঙ্গে নোবেল জানান, এই গানটি তিনি বেশ বড় পরিসরে মুক্তি দিতে চেয়েছিলেন কিন্তু বর্তমান পরিস্থিতির শিকার হয়ে সেই অবসর পাননি তাই গানের মডেল হিসেবে নিজের স্ত্রী’কেই কাস্ট করলেন নোবেল। নোবেলের স্ত্রী মেহবুবা জানালেন, এই গানে নোবেলের সঙ্গে প্রথমবারের জন্য স্ক্রিনশেয়ার করতে পেরে তিনি খুবই খুশি।

উল্লেখ্য গত বছরে নভেম্বরে চুপিসারে মেহবুবা সালসাবিসের সঙ্গে নোবেলের বিয়ের খবরটি সদ্যই ফাঁস হয়েছে। বিয়েতে পাঁচ লক্ষ টাকা পণ নেন নোবেল সেকথাও জানা গিয়েছে বিয়ের সার্টিফিকেটে, বিয়ের পর স্ত্রী’কে মারধর করেন গায়ক, এমন খবরও পাওয়া গিয়েছে তার প্রতিবেশীর কাছ থেকে। তবে কি ভাবমূর্তি রক্ষা করতেই স্ত্রী’র সঙ্গে অনস্ক্রিন রসায়ন শেয়ার করলেন গায়ক! সেবিষয়টি অবশ্য ধোঁয়াশাই থেকে গিয়েছে। নোবেলের নতুন গান ‘তামাশা’ ৭ই জুন ইউটিউবে মুক্তি পাবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026