নিউজ

এবার এনআরসি নিয়ে মুখ খুললেন পাক প্রধানমন্ত্রী! শুনুন তিনি কী বলেছেন

কাশ্মীর ইস্যু নিয়ে আন্তর্জাতিক স্তরে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছে আগেই। সহানুভূতি আদায়ের সেই প্রচেষ্টায় জল ঢেলে দিয়ে সারা বিশ্ব ভারতের পক্ষে দাঁড়ালে মুখ পোড়ে পাকিস্তানের। এবার আবার অসমে এনআরসি নিয়ে নিজেদের মতামত ব্যক্ত করেছে পাক প্রশাসন। সে দেশের প্রধানমন্ত্রী ইমরান খান এদিন বলেন, ভারতকে মুসলমান মুক্ত করার চেষ্টা করছে মোদি। তিনি আরও বলেন, কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়া আসলে দেশ থেকে মুসলমানদের তাড়িয়ে দেওয়ার প্রথম ধাপ। একই রকম ভাবে অসমে এনআরসি-র মাধ্যমেও মুসলমানদের তাড়ানোর অভিসন্ধি রয়েছে বলে মনে করেন তিনি। যদিও এনআরসি নিয়ে এখনই কড়া পদক্ষেপ করছে না ভারত সরকার। এমনকি এনআরসি-তে নাম না থাকলেও তাকে এখনই বিদেশি তকমা দিতেও নারাজ কেন্দ্র।

তবে ইমরানের বক্তব্যকে তাঁর হতাশার বহিঃপ্রকাশ বলেই মনে করছে আন্তর্জাতিক মহল। আসলে ক্রমশ কোনঠাসা পাকিস্তান যেনতেন প্রকারেণ ভারতের বিরোধিতা করতে চাইছে বলে মনে করছে বিশেষজ্ঞরা। সংবিধান সংশোধন ও অসম এনআরসি-র মতো ভারতের অভ্যন্তরীণ বিষয় নিয়ে মুখ খুলে নিজেকে হাস্যাস্পদ করে তুলেছে ইমরান খান।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026