নিউজ

বাংলার বিধ্বস্ত পরিস্থিতি সামাল দিতে এবার সেনার সাহায্য চাইল রাজ্য

আমফানে পুরোপুরি বিধ্বস্ত বাংলা। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে ধ্বংসস্তূপ। তিনদিন হয়ে গেলেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে ও সুন্দরবনে বিভিন্ন জায়গাতে ধ্বংসের চিহ্ন ছড়িয়ে আছে। বাংলার এই করুন পরিস্থিতি থেকে দ্রুত স্বাভাবিক করতে চাইছে রাজ্য। তাই সবরকম ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার। এবার রাজ্যের পরিস্থিতি খুব দ্রুত সামলানোর জন্য সবরকম রাজনীতি সরিয়ে দুর্গতদের উদ্ধারকাজে সেনার সাহায্য চাইল রাজ্য।

এর পাশাপাশি রাজ্য স্বরাষ্ট্রমন্ত্রক রেল-বন্দর ও বেসরকারি সংস্থাগুলির কাছেও প্রয়োজনীয় সরঞ্জাম ও লোকবলের আর্জি জানিয়েছে। এখন সমস্ত বিধ্বস্ত এলাকায় মোতায়েন করা আছে NDRF ও SDRF।  স্বরাষ্ট্রদপ্তর টুইট করে জানিয়েছেনা যে পানীয় জল ও নিকাশি ব্যবস্থা স্বাভাবিক করার জন্য দ্রুতগতিতে কাজ চলছে। এছাড়া যেই এলাকাগুলিতে বিদ্যুতের সংযোগ নেই সেখানে জেনারেটর দিয়ে পানীয় জল পৌঁছে দেবার ব্যবস্থা করা হচ্ছে। অন্তত ১০০টি দল গাছ কাটার কাজ করছে। এর পাশাপাশি স্বরাষ্ট্রদপ্তর বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার জন্য রাজ্য বিদ্যুৎ বন্টন নিগম ও সিইএসসিকে অধিক সংখ্যক কর্মী নিয়োজিত করার জন্য নির্দেশ  দেওয়া হয়েছে।

শুক্রবার প্রধানমন্ত্রী বাংলার বিধ্বস্ত এলাকা পরিদর্শনে এসেছিলেন। বাংলার জন্য কেন্দ্রের তরফ থেকে ১০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বর্তমানে বাংলাকে স্বাভাবিক করতে অর্থের সঙ্গে প্রয়োজন প্রচুর লোকবলের। এখনও বিভিন্ন জলমগ্ন এলাকায় আটকে রয়েছেন দুর্গতরা। তাই সেই দুর্গতদের উদ্ধারে সেনার সাহায্য চেয়েছে রাজ্য সরকার। এই নিয়ে রাজ্যেরস্বরাষ্ট্রদপ্তর কেন্দ্রের কাছে টুইট করেছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026