নিউজ

মৎস্য চাষে নতুন পদ্ধতি

শ্রেয়া চ্যাটার্জি – ভারতবর্ষ কৃষিভিত্তিক দেশ। তাছাড়াও গোটা ভারতবর্ষ জুড়ে নদীর সংখ্যা কম নয়। কৃষির পাশাপাশি গোটা ভারতে জালের মতো ছড়িয়ে রয়েছে অজস্র নদী। তাইতো ভারতকে নদীমাতৃক দেশ বলা হয়। নদীর উর্বর পলি মাটিতে জমিতে চাষবাস আর পুকুরের মাছ চাষ সব মিলিয়ে একেবারে পরিপূর্ণ ভারত। তার মধ্যে চাষের ক্ষেত্রে এক অভূতপূর্ব পরিবর্তন ঘটিয়েছেন এই নীলকান্ত মিশ্র। আসলে অনেক ক্ষেত্রেই ভারতবর্ষের চাষীরা খরা, বন্যা, কিটের আক্রমণে জর্জরিত হয়। ২০০৬ থেকে ২০০৯ সালের মধ্যে প্রোগ্রাম অফিসার হিসেবে কাজ করেছিলেন ঝাড়খণ্ডের নীলকান্ত মিশ্র।

তিনি দেখেছিলেন, মৎস্য চাষ হল চাষীদের অর্থনৈতিক শ্রীবৃদ্ধির একটা অসাধারণ উৎস। আর তার জন্যই তিনি ‘জলজীবিকা’ বলে একটি মৎস্য ভিত্তিক কেন্দ্র তৈরি করেন ২০১৩ সালে। এই সংস্থাটি গামের প্রত্যন্ত চাষী থেকে শুরু করে বৃহত্তর চাষী সবাইকেই মৎস্য চাষ সম্পর্কে নানান রকমের কথা জানাতে থাকে। তারা এটাও বলেন, কিভাবে মৎস্য চাষ করলে, তাদের উৎপাদন এবং লভ্যাংশের হার কিছুটা বেশি হবে। এই ‘জলজীবিকা’- তে ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, বিহার, ওড়িশা, পশ্চিমবঙ্গ এবং অন্ধ্রপ্রদেশের প্রায় ১০০০ জন মৎস্য চাষীকে যুক্ত করতে পেরেছে। শুধু তাই নয়, পুরো সংস্থাটি প্রায় ২৫ হাজার মানুষকে জীবনে বেঁচে থাকার পথে একটু উন্নতির মুখ দেখাতে পেরেছে। এদের মধ্যে রয়েছে ৫০০০ জন নারী, যারা ‘সেল্ফ হেল্প গ্রুপ’- এর সঙ্গে যুক্ত।

নীলকান্ত জামশেদপুরে জন্মগ্রহণ করেছেন। জামশেদপুর শহরটি পুরোটাই ‘ইস্পাত শিল্প নগরী’ হিসেবে পরিচিত। ১৯৯৮ সালে তিনি বেনারসের ‘বেনারস হিন্দু ইউনিভার্সিটি’ থেকে অংকের উপরে গ্রাজুয়েট হন। নীলকান্ত জানান, “এই সময় আমি নানান রকম সামাজিক বিষয় নিয়ে পড়াশোনা করছিলাম। তাই ভেবেছিলাম নয় সাংবাদিকতার জীবন বেছে নেব, আর নাহলে উন্নয়নশীল কোন সেক্টরে চাকরি করব”। মাস্টার ডিগ্রি করার পরে তিনি জামশেদপুরে ‘ফ্রি লিগ্যাল এইড কমিটি’ তে যুক্ত হন। প্রথমে তিনি মধ্যপ্রদেশের বুন্দেলখন্ড মৎস্য চাষের উন্নতির জন্য একটি উন্নয়নশীল প্রোগ্রাম শুরু করেছিলেন। তিনি জানান, “বিভিন্ন এনজিওর সঙ্গে যোগাযোগ করে তাদের মারফত সাধারণ মানুষকে নানান রকম ভাবে মৎস্য বিষয়ক জ্ঞান দেওয়া হয়।” তিন বছর মৎস্য চাষ নিয়ে ট্রেনিং নেওয়ার পর নীলকান্ত ভেবেছিলেন একটি সংস্থা তৈরি করা দরকার। তাই জন্য ২০১৩ সালে তিনি ‘জলজীবিকা’ তৈরি করেন। এইভাবে সাফল্য এসেছে মৎস্য চাষে। মৎস্য চাষ সম্পর্কে বৈজ্ঞানিক পদ্ধতি ও পর্যালোচনা করা হয়। যার ফলে চাষীরা উন্নতির মুখ দেখে এবং মৎস্য চাষে উন্নতি হয়। এরজন্য নীলকান্ত কে কুর্নিশ জানাতে হয়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026