বড় সাফল্য! নতুন করে করোনা সংক্রমণের সন্ধান মেলেনি আর, দাবি চিন সরকারের
বিশ্ব জুড়ে করোনা হাহাকার এখনও চলছেই। চিন থেকে ধীরে ধীরে এই মারণ ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ে সারা পৃথিবীতে। অবশ্য চিনই প্রথম করোনা ভাইরাসের সংক্রমণকে নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে এসেছিল। কিন্তু তারপরও প্রতিদিন খুব কম সংখ্যক হলেও আক্রান্তের হদিশ মিলছিলই। তবে এবার সেই প্রবণতার ইতি ঘটলো। জানা গেছে, শনিবার নতুন করে আর কোন করোনা আক্রান্তের সন্ধান মেলেনি চিনে।
জানুয়ারির পর এই প্রথম করোনা শূন্য দিন পেরালো এই দেশে। এই ঘটনাকে নিজেদের দেশের স্বাস্থ্য ব্যবস্থার বড় সাফল্য বলে দাবি করেছে চিনের শি জিনপিং সরকার। ২০২০ সালের জানুয়ারিতে প্রথম করোনা আক্রান্তের হদিশ মেলে চিনের ইউহান প্রদেশে। তারপর থেকে এখনও পর্যন্ত সে দেশে ৮৫ হাজার ছাড়িয়ে গিয়েছে আক্রান্তের সংখ্যা। সরকারি তথ্য অনুসারে, সে দেশে করোনা সংক্রমণের কারণে মৃতের সংখ্যা ৪৬৩৬। যদিও মার্কিন যুক্তরাষ্ট্রের দাবি, করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা নিয়ে তথ্য গোপন করছে চিন।
সরকারি তথ্যের বাস্তবের বিস্তর ফারাক রয়েছে বলে অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে, আমেরিকার অভিযোগ অবান্তর বলে জানিয়েছে চিনের সরকার। চিনের পাল্টা দাবি, করোনা মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ বিশ্বের অন্যান্য করোনা আক্রান্ত দেশগুলিকে সর্বদা সাহায্য করে এসেছে তারা। করোনা ভাইরাস জনিত সমস্ত তথ্য সঠিক ও সময়মতো তা প্রকাশ্যে আনা হয়েছে বলে দাবি চিনের।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…