বয়স মাত্র ২৭, ক্যান্সারে মারা গেলেন সলমানের এই সহ অভিনেতা
কৌশিক পোল্ল্যে: মাত্র ২৭য়েই সব শেষ হয়ে গেল। চলে গেলেন বলিউডের জনপ্রিয় কমেডি অভিনেতা মোহিত বাঘেল। সলমান খানের সুপারহিট সিনেমা ‘রেডি’তে সহ অভিনেতা হিসেবে অভিনয়কারীর মৃত্যুতে শোকে ভেঙে পড়েছে বলিমহল। অভিনেত্রী পরিনীতি চোপড়া থেকে শুরু করে বলিপাড়ার অন্যান্য সেলেবরাও তার মৃত্যুতে দুঃখপ্রকাশ করেছেন।
বিশেষ সূত্রে পাওয়া খবর অনুযায়ী জানা গিয়েছে দুরারোগ্য ক্যান্সার ব্যাধিই প্রান কেড়ে নিয়েছে এই অভিনেতার। জানা গিয়েছে গত বছরের ডিসেম্বর মাসেই তিনি ক্যান্সারে আক্রান্ত হন এরপর তার চিকিৎসাও চলছিল, কিন্তু শেষরক্ষা হল না, অকালে পরলোকে গমন করলেন মোহিত।
১৯৯৩ সালে মথুরায় জন্মগ্রহন করেন এই অভিনেতা। শৈশব থেকেই সিনেদুনিয়ার প্রতি তার বিশেষ আগ্রহ ছিল। শিশুশিল্পী হিসেবে প্রথম অভিনয় করেন ‘ছোটে মিঞা’ নামক একটি কমেডি শোয়ে। এরপর সলমান খানের ‘রেডি’ সিনেমার মাধ্যমে বলিউডে বড়সড় ব্রেক পান মোহিত। এই ছবিতে তার অভিনয় দর্শকদের মন কেড়ে নেয়।
এরপর সিদ্ধার্থ মালহোত্রা ও পরিনীতি চোপড়া অভিনীত ‘ জাবড়িয়া জোড়ি’তে অভিনয় করেন তিনি। সহ অভিনেতার মৃত্যুতে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন পরিনীতি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…