চাকরি না পেলেও টেনশন নেই, এবারে রাজ্য সরকার দেবে প্রতি মাসে মাসে ভাতা, জানুন কি করতে হবে

দেশজুড়ে বেকারত্বের সমস্যা ক্রমেই বেড়েই চলেছে। উচ্চশিক্ষিত হয়েও অনেকেই চাকরি পাচ্ছেন না। এই সমস্যার সমাধানে এবারে সরকার বিভিন্ন প্রকল্প চালু করেছে। পশ্চিমবঙ্গ সরকারও বেকারদের জন্য একাধিক প্রকল্প চালু করেছে। এর মধ্যে অন্যতম হল যুবশ্রী প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের শিক্ষিত বেকার যুবক-যুবতীরা প্রতি মাসে ১৫০০ টাকা ভাতা পান।

যুবশ্রী প্রকল্পের সুবিধা পেতে আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদনকারীর বয়স ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে। আবেদনকারীকে অবশ্যই অষ্টম শ্রেণী বা তদূর্ধ্ব পাস হতে হবে। আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় ২.৫ লক্ষ টাকার কম হতে হবে।

যুবশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে হলে প্রথমে https://employmentbankwb.gov.in ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটে গিয়ে জব সিকার অপশন সিলেক্ট করে রেজিস্টার করতে হবে নিজেকে। রেজিস্ট্রেশনের পর আবেদনকারীর ব্যক্তিগত তথ্য, বর্তমান ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, পরিবারের আয় ইত্যাদি তথ্য পূরণ করতে হবে। এরপর প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে। আবেদন করার পর ৯০ দিনের মধ্যে এসডিও অফিসে আবেদনপত্র জমা দিতে হবে।

যুবশ্রী প্রকল্পের আবেদনপত্রের সঙ্গে নিম্নলিখিত নথি জমা দিতে হবে:

আধার কার্ড, ভোটার কার্ড, মাধ্যমিকের মার্কশিট ও অ্যাডমিট কার্ড, যেকোনো রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের অ্যাকাউন্ট, পাসপোর্ট সাইজের ছবি, কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)। যুবশ্রী প্রকল্পের সুবিধা পেতে আবেদনকারীকে প্রতিবছর আবেদন করতে হবে। আবেদনপত্রের মেয়াদ শেষ হলে আবেদনকারীর ভাতা বন্ধ হয়ে যাবে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026