Today Trending News

Indian Railways: ট্রেন ছাড়ার আগে টিকিট হারিয়ে গেলে কি করবেন? জেনে নিন রেলের নিয়ম

নিবন্ধের শুরুতে আমরা আপনাদের বলে রাখি, ২০২৩ সালে এসে ভরত রেল যোগাযোগ ব্যবস্থায় প্রভূত উন্নতি সাধন করেছে। রেলের আধুনিকতার সাথে সাথে রেলপথের বিস্তার, সর্বক্ষেত্রে বিশেষ ভাবে সাফল্য অর্জন করেছে ভারতীয় রেল। আপনি জানলে অবাক হবেন, এই মুহূর্তে ভারতীয় রেল পৃথিবীর চতুর্থ বৃহত্তম রেলওয়ে নেটওয়ার্ক। যার পরিধি এতটাই বিস্তৃত যে, রেলের মাধ্যমে এক প্রান্ত থেকে অপর প্রান্ত যেতে মানুষের প্রায় তিন দিন সময় লেগে যায়।

এখানেই শেষ নয়, আপনি জানলে অবাক হবেন ভারতীয় রেলওয়ে পৃথিবীর একমাত্র রেল যোগাযোগ ব্যবস্থা যেখানে সর্বাধিক মানুষ সুবিধা ভোগ করে থাকে। আজ্ঞে হ্যাঁ, এই নিবন্ধে আমরা আপনাদের বলে রাখি, প্রতিদিন লোকাল এবং এক্সপ্রেস মিলিয়ে ভারতীয় রেলওয়েতে ৪ কোটির বেশি লোক যাতায়াত করেন। শুধু তাই নয়, প্রতিদিন প্রায় ১৩,৩১৮টি লোকাল ট্রেন ৭,৩২৫টি স্টেশনে সার্ভিস প্রধান করে। পাশাপাশি প্রায় ৩,২৪০টি এক্সপ্রেস ট্রেন চালায় ভারতীয় রেলওয়ে। অর্থাৎ প্রতিদিন ভারতে প্রায় ১৫,০০০ হাজারের বেশি ট্রেন অপারেট করে ভারতীয় রেলওয়ে।

প্রতিদিন কয়েক কোটি মানুষ ভারতীয় রেলের মাধ্যমে নিজেদের গন্তব্যে পৌঁছালেও ভারতীয় রেলের এমন একাধিক নিয়ম রয়েছে, যে নিয়ম গুলো সম্পর্কে অনেকেই অবহিত নন। যেমন যদি কোন যাত্রীর দূর পাল্লার ট্রেনের টিকিট যাত্রা শুরু হওয়ার পূর্বে হারিয়ে যায়, সেক্ষেত্রে ওই যাত্রী কিভাবে যাত্রা করবেন এমন প্রশ্ন অনেকের মনে থাকে। আজকের নিবন্ধে আমরা আপনাদের জন্য এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে এসেছি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক –

দূরপাল্লার ট্রেনের যাত্রীদের উদ্দেশ্য এমনিতেই ভারতীয় রেলের তরফ থেকে স্পষ্ট নির্দেশিকা দেওয়া রয়েছে যেন যাত্রীরা তাদের কনফার্ম টিকিটের একটি ডুপ্লিকেট কপি বের করে রাখেন। পাশাপাশি, সাথে থাকা স্মার্টফোনে একটি ছবি তুলে রাখেন। যদি কোনক্রমে যাত্রীদের কাছে থাকা টিকিট হারিয়ে যায়, সেক্ষেত্রে ডুপ্লিকেট টিকেট কিংবা ফটোর সাহায্যে যাত্রা শুরু করতে পারেন ওই যাত্রী। তবে যদি ওই ছাত্রীর কাছে কোন কিছুই উপলব্ধ না থাকে, সে ক্ষেত্রে যাত্রা শুরু হওয়ার পূর্বে কাউন্টারে এসে অভিযোগ জানাতে হবে। প্যাসেঞ্জার লিস্ট তৈরি হওয়ার পূর্বে অভিযোগ জানালে ৫০ টাকা জরিমানা দিয়ে থেকেই ডুপ্লিকেট টিকেট পেতে পারেন ওই যাত্রী।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026