বিগ বস ওটিটি’-র প্রথম সিজনের প্রতিযোগী উরফি জাভেদ। বিগ বসের মঞ্চ থেকেই দর্শকদের মাঝে পরিচিতি পেয়েছিলেন তিনি। তবে সেইসময় বিগবসের মঞ্চ থেকে সেভাবে নিজের প্রভাব বিস্তার করতে পারেননি অভিনেত্রী। বর্তমানে উরফি আর বিতর্ক একে অপরের সমার্থক হয়ে গিয়েছেন। তিনি যেখানে থাকবেন সেখানে বিতর্ক দানা বাঁধবেই। নিজের অদ্ভুত সাজপোশাকের জন্য প্রায়ই উরফি কটাক্ষের শিকার হন নেটিজেনদের কাছে। তিনি কোনো না কোনো কারণে চর্চায় থাকেন মিডিয়াতে। মিডিয়াতে চর্চায় থাকার জন্য তিনি সবকিছু করতে পারেন, তা এতদিনে স্পষ্ট সকলের কাছেই। তবে অভিনেত্রীর সাম্প্রতিক ঝলক দেখে অবাক এক খাবারের নামি সংস্থাও।
খুব সম্প্রতি আবারো উরফিকে দেখা গিয়েছে তার ইউনিক স্টাইলে। বলাই বাহুল্য, এখন সেই স্টাইল দেখেই চোখ কপালে সাধারণের। এই মুহূর্তে তাকে নিয়ে চলছে তুমুল কাটাক্ষ। মিডিয়ার পাতায় প্রায়ই নিজের অদ্ভুত সাজ-পোশাকের জন্য জনপ্রিয় তিনি। সপ্তাহে দুই একবার চলে আসেন নিজের ভিন্নধর্মী সাজ নিয়ে, যা দেখে অবাক হয়ে যান সাধরণের পাশাপাশি পাপারাজিৎরাও। এবার অভিনেত্রী যে পোশাকে দেখা দিয়েছেন, তা যে তার আগের সমস্ত স্টাইলকে টেক্কা দিয়ে দিয়েছে, সেকথা মানছেন গোটা নেটজনতার একাংশও।
সাম্প্রতিক এই ঝলকে উরফিকে একটি ঝুড়ি ও জনপ্রিয় খাবারের সংস্থা জোমাটোর টেপ স্কার্টের আকারে জড়িয়েই ক্যামেরার সামনে উপস্থিত হতে দেখা গিয়েছে। এদিন হালকা মেকাপেই ছিলেন অভিনেত্রী। শুরুতেই একটি ঝলকে উরফিকে নালিশ করতে দেখা গিয়েছে জোমাটোতে। জোমাটোতে এই মুহূর্তে ‘গোল্ড ডাইনিং কার্নিভাল’ চলছে। আর সেই কারণবশতই তিনি রেস্টুরেন্টে গিয়ে একটি সিটও পাননি, এমন কথাই নালিশের সুরে লিখতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। অভিনেত্রীর এই কথার জবাবে ক্ষমা চেয়ে একটি গিফট বাস্কেট তাকে পাঠানো হয়েছিল জোমাটোর তরফ থেকে। তিনি এটিকে পোশাক হিসেবে ধরে নিয়েই তাদের ধন্যবাদ জানিয়েছিলেন, যাতে অবাক হয়েছিলেন সংস্থার কর্মকর্তারাও। আপাতত, এমনটাই দেখা গিয়েছে সাম্প্রতিক ভাইরাল হওয়া কথোপকথনে। এরপরেই তার সাম্প্রতিক ঝলক প্রকাশ্যে আসে, যা দেখে মাথায় হাত একাংশের। আপাতত, সেই কারণবশতই নেটজনতার একাংশের মাঝে পুনরায় চর্চিত অভিনেত্রী।
বর্তমান সময়ে সবাই নিজের আয়ের একটি অংশ সুরক্ষিতভাবে বিনিয়োগ করতে চান। কিন্তু কোথায় টাকা রাখলে…
ভারতের প্রিমিয়াম ইলেকট্রিক গাড়ির বাজারে নতুন মাত্রা যোগ করেছে Kia EV9। এটি শুধু একটি ইলেকট্রিক…
বাংলায় কি আবার লকডাউন ফিরতে চলেছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক মন্তব্য ঘিরে রাজ্যজুড়ে নতুন করে…
বিধানসভা ভোটের আগে বড় বড় প্রতিশ্রুতি দিয়ে চমক দিতে চলেছে বিজেপি। রাজনৈতিক মহলে জোর জল্পনা—ক্ষমতায়…
মাসে বসে বসেই ১৭,০০০ টাকা ইনকাম—শুনতে অবিশ্বাস্য লাগছে? কিন্তু পোস্ট অফিসের একটি স্কিমে ঠিক এভাবেই…
LPG সংকটের মধ্যে কেন্দ্র বড় ঘোষণা করেছে। পাইপলাইন গ্যাস (PNG) ব্যবহারে উৎসাহ দিতে ৫০০ টাকার…