বাজেট মূল্যের চার চাকার চাহিদা এখন তুঙ্গে দেশজুড়ে। তাই একাধিক কোম্পানি ভালো মাইলেজ এবং বাজেট মূল্যের গাড়ি বাজারে আনার চেষ্টা করছে। এই টার্গেটেড মার্কেটে এখন রাজ করছে মারুতি সুজুকি। টাটা মোটরস, হুন্ডাই ও মাহিন্দ্রার মত ব্র্যান্ডকে পিছনে ফেলে দিয়ে এখন জনপ্রিয়তার শীর্ষে মারুতি সুজুকি। তবে অনেকের পরিবারের সদস্যের সংখ্যা বেশি থাকার জন্য তারা হ্যাচব্যাক কম্প্যাক্ট গাড়ি খুব একটা পছন্দ করেন না। তাদের চাহিদা অনুযায়ী প্রয়োজন হয় ৮ সিটার গাড়ি। আর ভারতের বাজারে খুব সস্তায় যেই কোম্পানি ৮ সিটার গাড়ি এনেছে সে হলো দেশীয় ব্র্যান্ড মাহিন্দ্রা। আরও কয়েকটি কোম্পানির গাড়ি জনপ্রিয়তা পাচ্ছে এই সেগমেন্টে।
মাহিন্দ্রা মারাজো:
৮ সিটার এসইউভি সেগমেন্টে সবচেয়ে কম দামে গাড়ি এনেছে মাহিন্দ্রা কোম্পানি। এই গাড়ির নাম মাহিন্দ্রা মারাজো। এর বেস ভ্যারিয়েন্ট M2 এর দাম মাত্র ১৩.৪১ লাখ টাকা। এই গাড়িতে ১.৫-লিটার ডিজেল ইঞ্জিন আছে যা ১২২ ps পাওয়ার ও ৩০০ Nm টর্ক উৎপন্ন করতে পারে। এই গাড়িতে ৬ স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন রয়েছে।
টয়োটা ইনোভা ক্রিস্টা:
MPV গাড়ির তালিকায় সবচেয়ে জনপ্রিয় নাম ইনোভা ক্রিস্টা। এটি বছরের পর বছর ধরে গ্রাহকদের হৃদয়ে রাজত্ব করে আসছে। এই গাড়ির দাম ১৮.০৯ লক্ষ টাকা থেকে শুরু হয়৷ এই গাড়িতে ২.৭ লিটার পেট্রোল ইঞ্জিন রয়েছে যা ১৬৬ PS পাওয়ার এবং ২৪৫ Nm টর্ক উৎপন্ন করতে পারে।
লেক্সাস এলএক্স:
এই তালিকার সবচেয়ে দামি গাড়ি হল লেক্সাস এলএক্স। এর দাম প্রায় ২ কোটি টাকার বেশি। এই গাড়িতে খুব শক্তিশালী ইঞ্জিন রয়েছে। এতে ৫৬৬৩ সিসির একটি ইঞ্জিন রয়েছে যা ৩৬২ Bhp পাওয়ার এবং ৫৩০ Nm টর্ক উৎপন্ন করতে পারে। এই গাড়িটি ৭.৭ সেকেন্ডে ০-১০০ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ তুলতে পারে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…