সৌন্দর্য

Skin Care Tips: ত্বককে তরুণ রাখতে এই ভিটামিনের প্রয়োজন, ৫০ বছর পরেও মুখ উজ্জ্বল হবে মাধুরী দীক্ষিতের মতো

বর্তমানের কর্মব্যস্ত জীবনে ত্বকের যত্ন নেওয়া একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে শীতকালে ত্বকের নানা সমস্যা দেখা দেয়। সেক্ষেত্রে মানব শরীরে ত্বককে সুস্থ ও উজ্জ্বল রাখার জন্য কোন কোন ভিটামিনের ঘাটতি হচ্ছে! তা জানা ভীষণভাবে প্রয়োজনীয়। অবশ্য সেই ঘাটতি পূরণ করাও দরকারী। মনে রাখতে হবে, ত্বকের উপযুক্ত ভিটামিনের ঘাটতি পূরণ করতে পারলেই ৫০ বছর বয়সেও মিলবে সুস্থ ও উজ্জ্বল ত্বক। সম্প্রতি সেই প্রসঙ্গ নিয়েই আলোচনা করা হল।

১) ভিটামিন ডি: সাধারণত সূর্যের আলো থেকেই এই ভিটামিন পাওয়া যায়। তবে সবসময় সূর্যের আলোর উপর ভরসা করে থাকা সম্ভব নয়। সেই কারণেই এই ধরনের ভিটামিন উপস্থিত এমন খাদ্য খাওয়া জরুরী। সবুজ শাকসবজি, দুধ, মাশরুম, কমলালেবুর রস, সাল্মন মাছের মতো খাদ্য গুলি মানব শরীরে ভিটামিন ডিয়ের অভাব কমায়।

২) ভিটামিন এ: এই ভিটামিন ত্বককে তরুণ ও সুস্থ রাখতে সহায়তা করে। সাধারণত সবুজ শাকসবজি যেমন পালং শাক শরীরে এই ধরনের ভিটামিনের ঘাটতি কমাতে পারে। পাশাপাশি গাজর, মিষ্টি আলু, লাল মরিচ, আম, পেঁপে, এপ্রিকটের মতো হলুদ ফলগুলিতেও ভিটামিন এ বর্তমান, যা খুব স্বাভাবিকভাবেই সুস্থ ত্বক বজায় রাখার পক্ষে কার্যকরী।

৩) ভিটামিন সি: এই ধরনের ভিটামিন ত্বককে উজ্জ্বল রাখতে সহায়তা করে। এই ধরনের ভিটামিনের অভাব মেটে যেকোনো ধরনের লেবু খেলে। বিশেষ করে কমলালেবু শরীরে এভিটামিন সিয়ের অভাব মিটিয়ে ত্বক উজ্জ্বল রাখতে সহায়তা করে।

৪) ভিটামিন ই: বয়সের আগে ত্বককে বুড়িয়ে যাওয়া থেকে রক্ষা করে এই ধরনের ভিটামিন। বাদাম ও পালং শাক শরীরে এই ধরনের ভিটামিনের ঘাটতি পূরণ করতে সহায়তা করে। পাশাপাশি সুস্থ চুলের জন্যও এই ভিটামিন কার্যকরী।

৫) ভিটামিন কে: সাধারণত এই ধরনের ভিটামিন ত্বকের যত্ন নিয়ে থাকে। বনস্পতি তেল, দুগ্ধজাত খাদ্য, সবুজ শাকসবজি, সরিষার শাক, মূলো এই ধরনের খাদ্যগুলি শরীরে ভিটামিন কেয়ের অভাব পূরণ করতে সহায়তা করে।

Devparna Acharya

Published by
Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026