ভাইরাল & ভিডিও

শাড়ি পরে জিমে গিয়ে দুর্দান্ত ব্যায়াম এই মহিলার, ভারী ওজন তুলে হলেন ভাইরাল, দর্শকরা দেখেই বললেন আশ্চর্যজনক!

আপনারা হয়তো প্রতিদিনই সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম জিম এবং ব্যায়াম করার ভিডিও দেখে থাকবেন। কিন্তু কোনদিন ধুতি কুর্তা কিংবা শার্ট প্যান্ট পড়ে কাউকে জিম করতে দেখেছেন? হলফ করে বলা যেতে পারে এরকম কিন্তু সচরাচর দেখা যায় না। কিন্তু সোশ্যাল মিডিয়ার আজকের দিনের যুগে কিন্তু বিভিন্ন রকম বিষয়ে আজকাল ভিডিও তৈরি হতে শুরু করেছে যা হয়তো প্রথম দিকে বিশ্বাস করতে কঠিন মনে হবে আপনার। সম্প্রতি একটি নতুন ভিডিও ভাইরাল হয়েছে যেখানে একজন মহিলাকে দেখা যাচ্ছে instagram এর পর্দায় জিম করা অবস্থায়। তবে সব থেকে আশ্চর্যজনক বিষয়টা হলো, তিনি জিম করছেন একেবারে শাড়ি পরে। শাড়ি পড়ে জিম করা মোটেও সহজ কাজ নয়, কিন্তু এই মহিলা পুরো বিষয়টাকে খুব সহজভাবে করতে পারছেন। আজকাল সোশ্যাল মিডিয়াতে এই মহিলার ভিডিও দারুন ভাইরাল হতে শুরু করেছে। ইতিমধ্যেই তিনি একটা ভালো ফ্যান বেস তৈরি করে ফেলেছেন। এই মহিলার নাম হিমা শর্মা এবং তিনি এই মুহূর্তে ১৯ লক্ষেরও বেশি ফ্যান ফলোইং তৈরি করে ফেলেছেন নিজের instagram প্রোফাইলে। আপনাদের জানিয়ে রাখি, তিনি আদতে উত্তর প্রদেশের গাজিয়াবাদে বাসিন্দা এবং তিনি একজন অভিনেত্রী।

কমলা শাড়িতে দুরন্ত ব্যায়াম

ভাইরাল হওয়া এই ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন অভিনেত্রী হিমা একটি কমলা রঙের শাড়ি পড়ে দুর্দান্ত ব্যায়াম করছেন। তার নিজস্ব জিম প্রশিক্ষক তার নিজের হাতে ব্যায়ামের সরঞ্জাম তুলে দিচ্ছে এবং সেটা দিয়ে তিনি ব্যায়াম করা শুরু করছেন। শুরুতে কাঁধে রড এবং উরুর উপরে ওজন রেখে তিনি ব্যায়াম করেছেন। রড নিয়ে উঠে কাঁধে ওজন টেনেছেন তিনি। এই ভিডিও ক্যাপশনে হেমা লিখেছেন, ‘একটি জীবনই যথেষ্ট নয়, অনেক কিছু করার আছে। গতকাল যখন আমি শাড়ি পরে জিমে গিয়েছিলাম, আমার জিম ইন্সট্রাক্টর বললেন কেন এরকম পোশাক পরে এসেছ?’ শাড়ি আমার পরিচয় ও গর্ব। তাই শাড়ি পরেই তিনি ব্যায়াম করছেন এই ভিডিওতে। হেমার এই ভিডিওটি বেশ পছন্দ হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এখন পর্যন্ত এই ভিডিওটি ১ কোটি ২৯ লাখের বেশি বার দেখা হয়েছে। একই সঙ্গে লাইক করেছেন ৩ লাখেরও বেশি মানুষ। হাজারো মন্তব্য এসেছে।

অভিনেত্রী হিসেবে রয়েছে ভালো পরিচয়

আপনাদের জানিয়ে রাখি, হেমা শর্মাও একজন অভিনেত্রীও। ইয়ামলা পাগলা দিওয়ানা দিয়ে বলিউডে অভিষেক হয় তার। তাকে দাবাং 3 এবং ওয়েব সিরিজ ইন্সপেক্টর অবিনাশেও দেখা গেছে। গাজিয়াবাদে জন্ম নেওয়া হেমা যখন মুম্বাইয়ে যান, তখন তাকে অনেক সংগ্রাম করতে হয়েছিল। বিস্কুট খেয়ে দিন কেটেছিল তার সেই সময়। ২০১১ সালে, তিনি তার নিজের পছন্দে বিয়ে করেছিলেন, কিন্তু ২০১৩ থেকে, সবকিছু ভুল হতে শুরু করে। এমন পরিস্থিতিতে ১১ বছর পর ডিভোর্স নেন হেমা। কিন্তু তিনি কখনোই নিজের ভিডিও দেওয়া বন্ধ করেননি instagram-এ। তিনি মনে করেন ভক্তরাই তার জন্য সবকিছু। সেই কারণে তাদের খুশি করার সমস্ত চেষ্টা তিনি করেন।

Nirajana Nag

Recent Posts

Jacob Elordi’s Dating History: From Co-Stars to High-Profile Romances

Jacob Elordi, star of Euphoria and the new Wuthering Heights adaptation, has had a love…

February 14, 2026

Charli XCX’s Wild Confession About Smoking “a Million Cigarettes” for Her New Film Will Shock You

Charli XCX brought her signature wit to the Berlin Film Festival press conference for The…

February 14, 2026

Little Mix’s Shocking Lives Four Years After Their Split Will Leave You Speechless

Little Mix, one of the most successful girl groups of the 2010s, officially went on…

February 14, 2026

Brittany Mahomes Revisits Bold Latex Swimsuit Look From Sports Illustrated Shoot

Key Points Brittany Mahomes reshared her Sports Illustrated Swimsuit shoot on Instagram. The photo featured…

February 14, 2026

Sydney Sweeney Turns Heads With Bold ‘Late Night Snack Run’ Look for Syrn Campaign

Key Points Sydney Sweeney showcased a daring outfit in her latest Syrn campaign post. The…

February 14, 2026

Tyla Keeps Fashion Momentum Alive With White Tube Top Look After Grammy Win

Key Points Tyla shared a new Instagram carousel following her Grammy victory, showcasing a bold…

February 14, 2026