২০২০-২১ অর্থবর্ষে সরকারের মূল লক্ষ্য কী হতে চলেছে তা জানাতে সংসদে উপস্থিত হয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এ বছরের বাজেট বক্তৃতা শুরু করেই তিনি জানিয়ে দেন সরকারের মূল লক্ষ্য শিক্ষা, কৃষি ও পরিকাঠামোর উন্নয়ন। সেই উদ্দেশ্যে একগুচ্ছ প্রকল্পের ঘোষণাও করেন তিনি।
দেশের সাধারণ বাজেটে শিক্ষাকে গুরুত্ব দিয়ে বেশ কিছু প্রকল্পের কথা ঘোষণা করেন তিনি। শিক্ষাক্ষেত্রে আর্থিক সহায়তা বৃদ্ধির উদ্দেশ্যে এসবিআই-কে শিক্ষা ঋণ বৃদ্ধি ও সহজ করার জন্য অনুরোধ করেন তিনি। সরকারের পক্ষ থেকে তিনি এই আবেদন রাখছেন বলে জানান অর্থমন্ত্রী। বাজেটে ৯৯ হাজার ৩০০ কোটি টাকা শিক্ষা খাতে বরাদ্দ করা হবে বলে জানান তিনি।
পরিকাঠামোর উন্নয়নেও বেশ কিছু প্রকল্পের কথা ঘোষণা করেন অর্থমন্ত্রী। সংসদে বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান, দেশ জুড়ে সড়ক পথের উন্নয়নে বাড়তি নজর দেওয়া হবে। ২০২৩ সালের মধ্যে দিল্লি ও মুম্বাইয়ের মধ্যে এক্সপ্রেসওয়ের কাজ সম্পূর্ণ করা হবে। চেন্নাই ও ব্যাঙ্গালোরের মধ্যে এক্সপ্রেসওয়ে নির্মাণের কাজ খুব শীঘ্রই শুরু করা হবে বলে ঘোষণা করেন অর্থমন্ত্রী।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…