ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

বাজেট ২০২০ : এবারের বাজেটে ৩ টি বড় পয়েন্ট

চলতি বছরে প্রথম বাজেট পেশ করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। এই বাজেট মূলত ধসে পড়া ভারতীয় অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার লক্ষে ও গ্রাহকদের মনে কাজের প্রেরণা জোগানোর দিকে দৃষ্টিপাত করতে পারে। গত শুক্রবার সমীক্ষায় জানানো হয়েছে, ভারতের অর্থনীতির প্রবৃদ্ধির হার আগামী বছর ৬-৬.৫% বাড়তে পারে।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ তার দ্বিতীয়বার বাজেট পেশে ব্যক্তিগত আয়কর হ্রাস, গ্রামীণ ও কৃষিক্ষেত্রের জন্য ছাড়ের পাশাপাশি অবকাঠামোগত ব্যয়ের ক্ষেত্রে আগ্রাসী চাপের কথাও ঘোষণা করতে পারেন। অর্থমন্ত্রী নির্মলা সীতারামণের এই ইউনিয়ন বাজেট ২০২৫ সালের মধ্যে ভারতকে ৫ ট্রিলিয়ন ডলার অর্থনৈতিক মানচিত্রের রাস্তা তৈরি করবে।

২০২০ এর প্রথম বাজেট পেশের বিস্তারিত উল্লেখ করা হল :

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ তার বাজেট বক্তৃতায় কৃষি সংস্কারের উপর জোর দিয়ে বলেছেন, “ফার্মের বাজারকে প্রশস্ত করা দরকার, কৃষিকে আরও প্রতিযোগিতামূলক করা দরকার, খামার ভিত্তিক কার্যক্রমকে প্রদান করতে হবে, উৎকৃষ্ট শস্যের নিদর্শন এবং আরও প্রযুক্তি প্রয়োজন।”

তিনি বলেন, “কৃষক বা বন্ধ্যা জমি থাকা কৃষকদের সৌর বিদ্যুৎ উৎপাদনে ইউনিট স্থাপন এবং সৌর গ্রিডের উদ্বৃত্ত বিদ্যুৎ বিক্রয় এবং এমনকি বন্ধ্যা জমি থেকে জীবিকা নির্বাহ করতে সাহায্য করা হবে।”

আরও পড়ুন : বাজেট ২০২০ : শিক্ষা ও পরিকাঠামোর উন্নয়নে বাড়তি নজর এবারের বাজেটে

এদিন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুন জেটলিকে সম্মান জানিয়ে বর্তমান কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ উল্লেখ করেছেন, GST এর মাধ্যমে পন্য ও দ্রব্য সামগ্রীর কর আদায়ে লাভ হয়েছে। আগামী বছর অর্থনীতির মন্দা কাটিয়ে ভারতের অর্থনীতি ঘুরে দাঁড়াবে নিশ্চিত বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। তিনি বলেন, প্রাক্তন অর্থমন্ত্রীকে আমি সম্মান জানাচ্ছি তার এই দুরদর্শিতার পরিচয়ে GST চালুর জন্য।

GST চালুর ফলস্বরূপ হিসেবে পরিবহন, সরবরাহ খাতে অনেকাংশে লাভ করেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তার ২০২০ সালের বাজেটে গুডস এন্ড সার্ভিসেস ট্যাক্সের উল্লেখ করে বলেন, “জিএসটির ফলে পরিবহন ও সরবরাহ খাতে লাভ হয়েছে। পরিদর্শক রাজ নিখোঁজ হয়েছে, যার ফলে MSM উপকৃত হয়েছে। এছাড়া গ্রাহকরা জিএসটি দ্বারা বার্ষিক এক লক্ষ কোটি টাকার সুবিধা পেয়েছেন বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026