জীবনযাপন

জেনে নিন মস্তিষ্ককে সচল ও শক্তিশালী রাখতে কি করবেন!

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, দেবপ্রিয়া সরকার : দেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হল মস্তিষ্ক বা ব্রেইন যা সম্পূর্ণ মানব শরীরের সমস্ত রকম কার্যক্ষমতাকে নিয়ন্ত্রণ করে। তাই মানব দেহ সুস্থ ও সচল রাখতে সর্বপ্রথম মস্তিষ্ককে সুস্থ ও শক্তিশালী রাখা প্রয়োজন। মস্তিষ্ক সুস্থ ও সচল ও শক্তিশালী রাখতে স্বাস্থ্যদপ্তর একটি গবেষণার মাধ্যমে দু’রকমের পানীয় খাওয়ার পরামর্শ প্রদান করেছেন। ১. কলা-নারকেলের মিশ্রণ২. আপেল ও গাজরের মিশ্রণ। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে এই দুই প্রকার পানীয় মস্তিষ্ককে শক্তিশালী করতে সাহায্য করে। আসুন জেনে নেই কিভাবে তৈরি করবেন এই পানীয় গুলি।

১. কলা ও নারকেলের পানীয়টি তৈরি করতে প্রয়োজন – একটি কলা , পাঁচ পিস কাঠবাদাম , এক কাপ নারকেল জল।
পানীয়টি তৈরি করতে একটি পাত্রে সমস্ত উপাদান গুলো একত্রে মিশিয়ে ব্লেন্ড করে নিন। ব্লেন্ড করে নিলেই পানীয়টি প্রস্তুত হয়ে যাবে।

কলার মধ্যে থাকা জরুরি মিনারেল ও কাঠবাদামের মধ্যে রয়েছে রিবোফ্লাভিন ও এল ক্যারনিটিন। এই দুটি উপকরণের মিশ্রন মস্তিষ্ককে সচল করতে সহায়তা করে।

২. আপেল ও গাজরের মিশ্রণটি তৈরি করতে প্রয়োজন – দুটি আপেল , অর্ধেক গাজর , ছয় টুকরো ওয়ালনাট।
এই মিশ্রণটি তৈরি করতে প্রথমে গাজর ও আপেল কেটে নিন। এবার একটি পাত্রে এই
উপাদানগুলো ভালোভাবে ব্লেন্ড করে নিন। এবার এটি পান করার জন্য সম্পূর্ণ ভাবে তৈরি।

আপেলের মধ্যে রয়েছে কুয়ারসিটিন, গাজরের মধ্যে রয়েছে উচ্চ পরিমাণ লুটেওলিন ও ওয়ালনাটের মধ্যে রয়েছে উচ্চ পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট। এই তিনটি উপাদান একত্রে বয়স বাড়ার কারণে হওয়া স্মৃতিশক্তির ক্ষতি ও প্রদাহ কমাতে সাহায্য করে ও মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায়।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

রাহুলের মৃত্যুর তদন্তে টলিউডের ঝড়! থানায় প্রিয়াঙ্কা, সঙ্গে প্রসেনজিৎ-ঋতুপর্ণারা

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকালমৃত্যুকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে। এই ঘটনার পর থেকেই একাধিক…

April 4, 2026

৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টি! রবিবার থেকেই দক্ষিণবঙ্গে বড় আবহাওয়ার বদল

চৈত্রের শেষে এসে দক্ষিণবঙ্গ জুড়ে অসহ্য গরমে নাজেহাল সাধারণ মানুষ। দিন যত এগোচ্ছে, ততই বাড়ছে…

April 4, 2026

২৮ কোটি টাকার ভুলে ডুবছে CSK! ভুল নিলামে এখন চাপে ধোনিহীন দল

আইপিএল ২০২৬-এ চেন্নাই সুপার কিংসের শুরুটা একেবারেই প্রত্যাশামতো হয়নি। মহেন্দ্র সিং ধোনিকে ছাড়া মাঠে নেমে…

April 4, 2026

রহস্যময়ী সুন্দরীকে ঘিরে ঝড়! আইপিএল ম্যাচে ভাইরাল এই গ্ল্যামারাস ফ্যান কে?

আইপিএল ২০২৬-এ শুধু ম্যাচ নয়, স্টেডিয়ামের গ্যালারিও এখন আলোচনার কেন্দ্রবিন্দু। পাঞ্জাব কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদের…

April 4, 2026

দলে রাখার কোনও মানে নেই! ২৫ কোটি টাকার তারকাকে বাদ দেওয়ার দাবি গাভাস্কারের

আইপিএল ২০২৬-এ কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্সের মাঝেই নতুন বিতর্ক সামনে এসেছে। দলের সবচেয়ে দামি খেলোয়াড়…

April 4, 2026

কেন DA ঘোষণা দেরি হচ্ছে? কবে বাড়বে মহার্ঘ ভাতা—অপেক্ষায় লক্ষ কর্মী

দেশজুড়ে সরকারি কর্মী ও পেনশনভোগীদের মধ্যে মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।…

April 4, 2026