শ্রেয়া চ্যাটার্জি : কদিন আগেই মেকআপ আর্টিস্টর ছেলের বিয়েতে গিয়ে খবরের শিরোনামে উঠেছিলেন সল্লু ভাই কিন্তু এবারে খবরের যে কারণে তিনি শিরোনামে উঠলেন সেটা বেশ ভয়ঙ্কর, তার বাড়িতে বোমাতঙ্ক।
মুম্বইয়ের সলমান খানের বাড়ি অ্যাপার্টমেন্ট গ্যালাক্সিকে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে মেইল করল দুষ্কৃতী মুম্বই পুলিশের কাছে। তাতে বলা ছিল আগামী দু ঘন্টার মধ্যে সলমান খানের বাড়ি উড়িয়ে দেওয়া হবে।
মেইলটি পেয়ে তড়িঘড়ি মুম্বাই পুলিশ ছুটে যায় সলমানের বাড়িতে কিন্তু সলমান তখন বাড়িতে অনুপস্থিত ছিলেন। সলমান বাড়িতে না থাকায় তার মা-বাবা এবং বোন ও অন্যান্য যারা থাকতেন তাদেরকে অন্য সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়া হয়।
পুলিশ তদন্ত করে জানতে পেরেছে গাজিয়াবাদের একটি ১৬ বছরের ছেলে এই মেইলটি করেছে। তার বিরুদ্ধে এফআইআর করা হয়েছে এবং সে বালকটিকে গ্রেফতার করা হয়েছে। এটা নেহাতই কোন নাবালকের মনের খেয়াল না এর পিছনে কোন রকম চক্রান্ত চলছে এই নিয়ে তদন্ত চালাচ্ছেন মুম্বই পুলিশ।
গত ৪ ডিসেম্বর মুম্বই পুলিশের কাছে এই হুমকি মেল টি যায়, যেখানে লেখা ছিল আগামী দু ঘন্টার মধ্যে এই গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট কে উড়িয়ে দেওয়া হবে। কিশোরের বয়স ১৬ হলেও সে যে কাজটি করেছে সেটা নিতান্তই অন্যায় কাজ, তাই তাকে জেল হেফাজতে রাখা হচ্ছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…