কলকাতা: মদন মিত্রের উপর স্টিং অপারেশন। তবে কোনও বিশেষ তদন্তকারী সংস্থার নয়, এই অপারেশন চালিয়েছে প্রেসিডেন্সি পড়ুয়া সহ তিনজন। প্রত্যেকেই বেলঘড়িয়ার বাসিন্দা। এটাই তাঁদের একমাত্র পরিচয় নয়। জানা গিয়েছে, প্রত্যেকেই বিজেপি কর্মী। বালিগঞ্জ থেকে পুলিশ এই তিনজনকে গ্রেফতার করেছে বলে খবর।
ধৃতদের নাম অঙ্কন দত্ত, সঞ্জয় চক্রবর্তী ও মৃণাল মুখোপাধ্যায়। এই তিনজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্র। তবে এই স্টিং অপারেশন চালানোর পেছনে এদের ঠিক প্রকৃত কি উদ্দেশ্য ছিল তা এখনও পর্যন্ত জানা যায়নি। ঘটনার তদন্তে নেমেছে বালিগঞ্জ থানার পুলিশ।
ধৃতদের নামে লিখিত অভিযোগ দায়ের করার পর তিন জনের পরিবারের তরফ থেকে মদন মিত্রের কাছে ক্ষমা চাওয়া হয়েছে। যদিও তাতে খুব একটা বরফ গলেনি বলে সূত্রের খবর।
এই ঘটনায় কার্যত একটু হতবাক হয়েছেন মদন মিত্র। তিনি এ বিষয়ে জানিয়েছেন, ‘এই তিনটি ছেলে কারও প্ররোচনায় এ কাজ করতে পারে। এদের পেছনে বড় কোনও মাথা থাকতে পারে বলে আমি মনে করছি। যদিও সমস্ত ঘটনা খতিয়ে দেখছে বালিগঞ্জ থানার পুলিশ। তাঁরাই এই রহস্যের কিনারা করবেন বলে আমি আশাবাদী।’ গোটা ঘটনায় বিজেপিকে কাঠগড়ায় তুললেও গেরুয়া শিবিরের পক্ষ থেকে এখনও এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…