ইটানগর: লাদাখে ভারত-চিন সংঘাত অব্যাহত। করোনা পরিস্থিতিকে কাজে লাগিয়ে চিনা আগ্রাসন দিন দিন বেড়েই চলেছে। সীমান্তে কড়া নজর রেখেছে ভারতীয় সেনা। দুদিনের লাদাখ সফরে গিয়েছেন সেনাপ্রধান নারাভানেও। সেখান থেকে তিনি ইতিমধ্যেই চিনকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। এরই মধ্যে অরুণাচল প্রদেশ থেকে পাঁচ ভারতীয় নাগরিককে অপহরণ করেছে চিনা সেনা, এমনটাই অভিযোগ করেছেন অরুণাচলের কংগ্রেস বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী নিনং ইরিং।
জানা গিয়েছে, শুক্রবার আপার সুবনসিরি জেলার নাচোয জঙ্গলে শিকার করতে যান পাঁচ ভারতীয় নাগরিক। সেখান থেকেই তাদের অপহরণ করেছে চিনা সেনা, এমনটাই দাবি কংগ্রেস বিধায়কের। এমনকি এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ অবিলম্বে প্রয়োজন বলেও দাবি করেছেন তিনি।
যদিও এ বিষয়ে এখনও সরকারি তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিধায়ক ইরিং এ বিষয়ে বলেছেন, লাদাখ-চিন সীমান্ত থেকে ভারতের নজর সরানোর জন্য এখন অরুণাচল প্রদেশেকে টার্গেট করেছে লাল ফৌজ। অরুনাচলে এমন কাণ্ড ঘটিয়ে ভারতীয় সেনার নজর কাড়তে চাইছে চিনা সেনা। এ ব্যাপারে অবিলম্বে চিনকে কড়া জবাব দেওয়া প্রয়োজন।’ এভাবেই কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার জন্য বার্তা দিয়েছেন এই কংগ্রেস বিধায়ক। এখন কেন্দ্রীয় সরকার এর পরিপ্রেক্ষিতে কিছু পদক্ষেপ নেয় কিনা, সেটাই দেখার।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…