কলকাতা: ফের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার অবনতি হবে বলে আগেই জানিয়েছিল হাওয়া অফিস। সেইমতো শুক্রবার বিকেলে বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। আর এবার আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, সোমবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে রাজ্যে। শুধু তাই নয়, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে মঙ্গলবার পর্যন্ত।
একই পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও। এমনকি আগামী ৪৮ ঘণ্টায় মৌসুমী বায়ু উত্তরে সরবে এবং এর প্রভাবে উত্তরবঙ্গ সহ উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃষ্টির সম্ভবনা আবহাওয়া দফতর সূত্রে খবর। এমনকি আগামী সপ্তাহে উত্তরবঙ্গের নদীগুলিতে জলস্তর বাড়বে বলেও জানা গিয়েছে।
প্রসঙ্গত, শুক্রবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি সেলসিয়াস ওপরে। বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৬৮ থেকে ৯৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সামান্য বৃষ্টি হয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…