নিউজ

আমফানে ক্ষতিগ্রস্ত সিনেমা হলগুলিকে ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার

কলকাতা: চলতি বছরে আমফানের দাপট এখনও সকলের মনে দগদগে ঘায়ের মতো রয়ে গিয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছিল রাজ্যের বহু জেলা। রেহাই পায়নি কলকাতাও। আর এবার আমফানে ক্ষতিগ্রস্ত সিঙ্গল স্ক্রিন সিনেমাহলগুলিকে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

শুক্রবার নবান্ন সূত্রে জানা গিয়েছে, যে সমস্ত সিঙ্গল স্ক্রিন সিনেমাহলগুলি ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেই সমস্ত সিনেমা হলগুলির মালিকদের দু’লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন। শুধু তাই নয়, কম ক্ষতিগ্রস্ত সিঙ্গল স্ক্রিন সিনেমাহলগুলির মালিকদের এক লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে।

নবান্ন সূত্রে জানানো হয়েছে, সিনেমাহলগুলির মালিকরা ক্ষতিপূরণ দাবি করার জন্য নিজে নিজের জেলার DICO অফিসে আবেদন করতে পারবেন। তবে আবেদন করলেই ক্ষতিপূরণ মিলে যাবে এমনটা নয়, DICO অফিসের আধিকারিকরা সেই সমস্ত হলগুলি সরজমিনে খতিয়ে দেখবেন। ক্ষতির পরিমাণ বিচার করেই তারপর একটা তালিকা তৈরী করা হবে। সেই তালিকার ভিত্তিতে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে সূত্রের খবর।

প্রসঙ্গত, দীর্ঘ লকডাউনের কারণে বন্ধ রয়েছে এখনও দেশজুড়ে সমস্ত সিনেমাহল। তার ওপর বর্তমানে সিঙ্গল স্ক্রিন সিনেমাহলগুলির অস্তিত্ব কার্যত মাল্টিপ্লেক্সের কারণে হ্রাস পেতে চলেছে। এমন পরিস্থিতিতে আমফানের দাপট গোদের ওপর বিষফোঁড়া হয়ে দাঁড়িয়েছে সিনেমাহলগুলির মালিকদের কাছে। সে কথা মাথায় রেখেই মুখ্যমন্ত্রী এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে বিশেষজ্ঞ মহল মনে করছে।

ক্ষতিপূরণের টাকা দিয়ে সিনেমাহলগুলিকে মেরামতি করতে পারবেন মালিকরা। পরবর্তীকালে যখন সিনেমাহলগুলি খোলার নির্দেশ দেওয়া হবে, তখন নতুনভাবে সিনেমাহলগুলি খুলবে বলেই মনে করছে সিনেপ্রেমীরা। রাজ্য সরকারের সিদ্ধান্তে স্বস্তিতে সিঙ্গল স্ক্রিন সিনেমাহলগুলির মালিকরাও।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026