সুশান্ত কেসে, মাদককাণ্ডে ইতিমধ্যে গ্রেফতার করা হয় রিয়ার ভাই সৌভিক চক্রবর্তীকে। পূর্বেই গ্রেফতার করা হয়েছে স্যামুয়েল মিরান্ডাকেও। সৌভিক ও মিরান্ডার গ্রেফাতরের খবর নিশ্চিত করেছেন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর জয়েন্ট ডিরেক্টর KPS মালহোত্রা। তিনি জানান, “সৌভিক ও মিরান্ডাকে গ্রেফতার করা হয়েছে, তবে কাগজপত্র তৈরি করা বাকি রয়েছে। নিয়ম মেনেই সৌভিক ও মিরান্ডাকে আদালতে পেশ করা হবে”। আজ, শনিবার ডাকা হবে মূল অভিযুক্ত রিয়া চক্রবর্তীকেও। মাদককাণ্ডে ইতিমধ্যেই সৌভিকের সঙ্গে যুক্ত বসিত, ভিলাত্রা, ফৈয়াজ ও কাইজান নামে ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এনসিবি।
তাঁরাও জেরায় সৌভিকের কথা স্বীকার করে নিয়েছেন বলে জানা যাচ্ছে। সূত্রের খবর অনুযায়ী, মুম্বইয়ের ব্যান্দ্রার একটি ফুটবল ক্লাবে মাদকের কারবার শুরু করেন সৌভিক। ব্রান্দার ওই ফুটবল ক্লাবে আবদুল বসিতের সঙ্গে ভালো বন্ধুত্ব ছিল সৌভিক চক্রবর্তীর। এরপর বসিতের মাধ্যমেই মাদক পাচারকারী কাইজান আহমেদের সঙ্গে পরিচয় হয় সৌভিকের। এমনকি এই বসিতের সঙ্গে পরিচয় ছিল রিয়ার বাবা-মা ইন্দ্রজিত চক্রবর্তী ও সন্ধ্যা চক্রবর্তীর।
আজ শনিবার নিয়ম মেনেই সৌভিক ও মিরান্ডাকে আদালতে পেশ করা হবে। প্রসঙ্গত, মাদককাণ্ডে রিয়া ও সৌভিকদের যে হোয়াটসঅ্যাট চ্যাট এনসিবি-র হাতে এসেছিল, তাতে দীপেশ সাওয়ান্তের নামও উঠে এসেছিল বলে জানা যায়। সূত্রের খবর অনুযায়ী, সুশান্তের বাড়ির কর্মী দীপেশ সাওয়ান্তকে ডেকে পাঠায় এনসিবি। উল্লেখ্য, মাদক-চক্রে রিয়া ও সৌভিকদের যে হোয়াটসঅ্যাট চ্যাট নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো-র হাতে এসেছিল, তাতে দীপেশ সাওয়ান্তের নামও উঠে এসেছিল বলে জানা যায়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…