নিউজ

চাকরি দেওয়ার নামে প্রতারণা, অভিযোগের তির বিজেপি যুব মোর্চার নেতার বিরুদ্ধে

মালদা: চাকরি দেওয়ার নাম করে প্রতারণা। হাতিয়ে নেওয়া হয়েছে এক লক্ষ টাকা। এরপরেও চাকরি মেলেনি। উল্টে টাকা ফেরত চাইলে মিলেছে হুমকি। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজারে। এক প্রতিবন্ধী যুবককে চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়ে প্রতারণা করা হয়েছে। এমনই অভিযোগ উঠেছে বিজেপি যুব মোর্চার এক নেতা বিরুদ্ধে।

সাধারণত ঘটনার তদন্তে নামার কথা ইংরেজবাজার থানার পুলিশের। কিন্তু এক্ষেত্রে নির্বিকার পুলিশ। গোটা ঘটনার লিখিত অভিযোগ দায়ের করতে গিয়ে হেনস্তার শিকার হতে হয়েছে ওই প্রতিবন্ধী যুবক ও তার পরিবারকে। অভিযোগ তো নেওয়াই হয়নি, উল্টে বিভিন্ন জটিলতা আছে এসব বলে বিভিন্ন অজুহাত দেখিয়েছ ইংরেজবাজার থানার পুলিশ। অবশেষে পুলিশ সুপারের দ্বারস্থ হতে হয়েছে ওই প্রতিবন্ধী যুবককে। সেখানে গিয়ে লিখিত অভিযোগ দায়ের করতে পেরেছেন তিনি ও তার পরিবার।

জানা গিয়েছে, কালিয়াচকের লালুটোলা এলাকার বাসিন্দা ৩২ বছরের হারাধন দাস। উচ্চ শিক্ষিত হওয়া সত্বেও দীর্ঘদিন ধরে তিনি বেকার রয়েছেন। একটি পা তার সক্রিয়ভাবে কাজ করে না। এক্ষেত্রে প্রতিবন্ধী শংসাপত্রও রয়েছে তার কাছে। চাকরি খুঁজতে খুঁজতে ইংরেজবাজার শহরের নিমাসরাই এলাকার বাসিন্দা বিজেপি যুব মোর্চার নেতার সঙ্গে পরিচয় হয় হারাধনের। সে গনিখান চৌধুরী কারিগরী বিশ্ববিদ্যালয় ওই প্রতিবন্ধী যুবককে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেয়। বিনিময়ে প্রতিবন্ধী যুবকের কাছে দু লক্ষ টাকা দাবি করে ওই বিজেপি যুব মোর্চার নেতা।

এ বিষয়ে প্রতিবন্ধী যুবক জানিয়েছেন, দুই দফায় পঞ্চাশ হাজার টাকা করে মোট এক লক্ষ টাকা তিনি ওই বিজেপি যুব মোর্চার নেতাকে দিয়েছেন। কিন্তু তাতেও মেলেনি চাকরি। উল্টে হারাধনের সঙ্গে সমস্তরকম যোগাযোগ বন্ধ করে দিয়েছিলেন ওই বিজেপি যুব মোর্চার নেতা। পরবর্তী সময়ে চাকরির আশা ছেড়ে দিয়ে সেই টাকা ফেরত চাইতে গেলে বিপত্তিতে পড়তে হয় ওই প্রতিবন্ধী যুবক ও তার পরিবারকে। বিজেপি যুব মোর্চার নেতা টাকা ফেরত দেওয়া তো দূরে থাক, হুমকি দিয়েছে বলেও অভিযোগ। পুলিশ সুপারের হস্তক্ষেপে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও এখনও এই ঘটনার কোনও নিষ্পত্তি হয়নি বলে জানা গিয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026