একদিকে বলিউডের মাদক যোগ নিয়ে নার্কোটিকস কন্ট্রোল ব্যুরোর তদন্ত, অন্যদিকে, অভিযোগ উঠে আসে কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে আরেক নামি অভিনেত্রীর নাম। এই অভিনেত্রী ২০০৯-এ ‘বীর মাদাকারি’ ছবিতে আত্মপ্রকাশ করেন, এরপর একের পর এক মুভি করে গেছেন। তাঁর কিছু উল্লেখযোগ্য মুভি হল ‘কেম্পে গৌড়া’,’রাগিনী আইপিএস’,’শিবা’,’বাঙ্গারি’। আন্দাজ করতে পারছেন কে সেই অভিনেত্রী?
উল্লেখ্য, আজ শুক্রবার সকাল সাড়ে ৬টা নাগাদ সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চ(সিসিবি)-এর একটি দল এই অভিনেত্রীর বাড়িতে তল্লাশি চালায়। সিসিবি-র আধিকারিকরা আদালতের দ্বারস্থ হয়ে রাগিনীর বাড়িতে তল্লাশির আবেদন জানান। এরপর আদালতের অনুমতি পাওয়ার পরেই শুক্রবার ভোর ৬.৩০টা নাগাদ সিসিবি-র ৬ জন পুলিশকর্মী ও একজন মহিলা পুলিশকর্মী সহ হানা দেন অভিনেত্রীর বেঙ্গালুরুর বাড়িতে। এই অভিনেত্রী বলিউডের কেউ নন, ইনি হলেন রাগিনী দ্বিবেদী।
উল্লেখ্য, ৩ সেপ্টেম্বর রাগিনীকে তলব করেছিল সিসিবি। কিন্তু, তিনি নিজে না-গিয়ে তাঁর আইনজীবীকে পাঠান অভিনেত্রী। এরপর, ইনস্টাগ্রাম পোস্টে জানান, এত কম সময়ের মধ্যে তাঁকে ডেকে পাঠানোয়, তাঁর পক্ষে হাজিরা দেওয়া সম্ভব হয়নি। পাশাপাশি তিনি এও জানান, “এক জন নাগরিক হিসেবে পুলিশের সঙ্গে এ ব্যাপারে সহযোগিতা করা কর্তব্য বলেই মনে করি। কোনও কিছু গোপন করার বিষয় নেই। কোনও অসাধু কাজের সঙ্গেও জড়িত নই আমি।” এরপরই শুক্রবার সকালবেলায় তাঁর বাড়িতে রেড চালায় সিসিবি। সেই সময় বাড়িতেই উপস্থিত ছিলেন রাগিনী। তাঁর বাড়িতে তল্লাসি চালিয়ে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ মাদক দ্রব্য। এরপরেই, তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে।
প্রসঙ্গত, ২১ অগস্ট কর্নাটকে একটি মাদক চক্রের সন্ধান পায় পুলিশ। সেইসময়, গ্রেফতার করা হয় বেশ কয়েকজন মাদক পাচারকারীকে। এরইমধ্যে এক অভিযুক্ত ডায়েরিতে কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রির ১৫ জনের নামের উল্লেখ করেছিলেন। সেখান থেকেই উঠে আসে রাগিনী দ্বিবেদীর নাম। রাগিনীর নামের পাশাপাশি উঠে আসে আরও দুটি নাম, তারাও মূলত অভিনয় জগতের সঙ্গে যুক্ত। সেই দুজন হলেন -রাহুল এবং বীরেন খান্না।
পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় স্বচ্ছতা ও প্রশাসনিক দক্ষতা বাড়াতে বড় পদক্ষেপ নেওয়ার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েত…
রেলযাত্রীদের জন্য সুখবর। অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ হলদিবাড়ি রেল স্টেশনকে নতুন রূপে…
বর্তমান সময়ে নতুন বাইক কেনার পরিকল্পনা করছেন? তাহলে আপনার সামনে সবচেয়ে বড় প্রশ্ন হতে পারে—পেট্রোল…
গত কয়েকদিন ধরে তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়ায় নাজেহাল দক্ষিণবঙ্গের মানুষ। দিনের বেলায় চড়া রোদ…
পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম আলোচিত সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar)-এর আবেদন প্রক্রিয়া বর্তমানে অফলাইন…
পশ্চিমবঙ্গে স্বাস্থ্য পরিষেবায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। শুধু সরকারি হাসপাতাল নয়, এবার রাজ্যের বেসরকারি হাসপাতাল…