ভারতীয় প্রিমিয়ার লীগের মেগা আসরের ম্যাচগুলি বর্তমানে জমে উঠেছে। প্রত্যেকটা ম্যাচ শেষ ওভার পর্যন্ত গড়িয়ে রোমাঞ্চকর মুহূর্তের সৃষ্টি করেছে। এমন পরিস্থিতিতে ভারতসহ পৃথিবীর বিভিন্ন দেশে আলোচনায় উঠে এসেছে আইপিএল। অথচ এই আইপিএলে এমন কয়েকজন ক্রিকেটার রয়েছেন যারা জাতীয় দলে চরমভাবে উপেক্ষিত হয়েছেন। দীর্ঘ কয়েক বছর ধরে জাতীয় দলে খেলার সুযোগ হয়ে ওঠেনি কয়েকজন তারকা বোলারের। তবে আইপিএলে নিজেদেরকে দুর্দান্তভাবে মেলে ধরে ভারতীয় দল নির্বাচকদের যোগ্য জবাব দিয়েছেন এইসব ক্রিকেটার। চলুন দেখে নেওয়া যাক, এই তালিকায় কারা রয়েছেন-
১. অমিত মিশ্র: ২০১৭ সালে ভারতীয় দলের জার্সিতে ইংল্যান্ডের বিপক্ষে শেষবারের মতো আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন অমিত মিশ্র। এরপর ধারাবাহিকভাবে ভারতীয় দল থেকে বাদ পড়েছেন তিনি। চলতি বছর লখনউ সুপার জায়েন্টসের জার্সিতে আইপিএল খেলছেন তিনি। অমিত মিশ্র এখন পর্যন্ত ২টি ম্যাচ খেলেছেন, যেখানে এখনো পর্যন্ত ৬.৮৩ গড়ে রান দিয়ে ৩ উইকেট দখল করেছেন।
২. মোহিত শর্মা: বিগত দুই বছরের বেশি সময় ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন ভারতের এই তারকা পেস বোলার। চলতি আইপিএলে গুজরাটের হয়ে খেলছেন মোহিত শর্মা। পাঞ্জাবের বিপক্ষে বিগত ম্যাচে ৪ ওভার বোলিং করে ৪.৫০ গড়ে মাত্র ১৮ রান খরচ করে ২ উইকেট তুলে নিয়ে ভারতীয় দল নির্বাচকদের উপযুক্ত জবাব দিয়েছেন তিনি। আপনাদের জানিয়ে রাখি, ২০১৫ সালে ভারতের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তার।
৩. পিয়ূষ চাওলা: ভারতীয় দলের চরম উপেক্ষিত এই ক্রিকেটার চলতি আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে মাঠে নেমেছেন। কিংবদন্তি স্পিনারের দুর্দান্ত পারফরমেন্সের টানা দুই ম্যাচে পরাজয়ের পর দিল্লির বিপক্ষে নিজেদের প্রথম জয় পেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। ওই ম্যাচে ৬.৭৫ গড়ে মূল্যবান ৩ উইকেট দখল করেন পিয়ূষ চাওলা।
Swiss director Marie-Elsa Sgualdo’s debut feature Silent Rebellion took home the Nguni Horn for best…
The 62nd annual Cinema Audio Society (CAS) Awards took place Saturday night in Los Angeles,…
The 62nd Cinema Audio Society (CAS) Awards took place Saturday night at the Beverly Hilton…
Oscar-nominated actress Jessie Buckley has revealed that she battled an eating disorder and depression during…
Two Michigan chefs are stepping into the national spotlight as contestants on Bravo’s Top Chef…
The 62nd Cinema Audio Society (CAS) Awards celebrated excellence in sound mixing on Saturday night…