কলকাতা: অক্টোবর মাস মানেই উৎসবের মাস। আর করোনা পরিস্থিতির জেরে দেশ তথা রাজ্যের অবস্থা যতই উদ্বেগজনক হোক না কেন, মানুষ স্বাভাবিক জীবনের ছন্দে ফেরার চেষ্টা করছে। আর এই চেষ্টায় এই উৎসবের মরশুম অনেকটা সাহায্য করবে বলে আশাবাদী সকলে। নিউ নর্ম্যাল পরিস্থিতির মধ্য দিয়ে সবাই স্বাভাবিক হওয়ার চেষ্টা করলেও এখনও পর্যন্ত স্বাভাবিক হয়নি রেল পরিষেবা। লোকাল ট্রেন চলবে কবে এই প্রশ্নের উত্তর আজও মেলেনি। তবে যাত্রীবাহী ট্রেনের চাহিদার কথা মাথায় রেখেই এই তিন রুটে স্পেশাল ট্রেন চালাতে চলেছে পূর্ব রেল।
আগামী ১২ অক্টোবর থেকে তিনটি রুটে এই স্পেশ্যাল ট্রেন চলবে। পূর্ব রেলের প্রিন্সিপাল চিফ কমারশিয়াল ম্যানেজার এই বিষয়ে চিঠি দিয়েছিলেন, প্রিন্সিপাল চিফ অপারেশনস ম্যানেজারকে। সেখানে উল্লেখ করা হয়েছিল, পূর্ব রেলের তিন ডিভিশন হাওড়া, শিয়ালদহ ও মালদহ থেকে মেল এক্সপ্রেস ট্রেন পরিষেবা চালু করার। অবশেষে এই প্রস্তাব মেনে নেওয়া হয়েছে।
এই তিনটি স্পেশাল ট্রেনের মধ্যে অন্যতম হল শিয়ালদা-নিউ দিল্লি স্পেশাল। এটি প্রতিদিন চলবে। ভায়া ডানকুনি হয়ে রাজধানীতে পৌঁছাবে এই ট্রেন বলে জানা গিয়েছে। অন্য আর একটি স্পেশাল ট্রেন হল হাওড়া-জামালপুর স্পেশাল। এটিও প্রতিদিন চালানো হবে। এদিকে মালদা টাউন-দিল্লি স্পেশাল ট্রেন সপ্তাহে তিনদিন চালাবে পূর্ব রেল। বৃহস্পতিবার থেকে এই সকল ট্রেনের রিজার্ভেশন সিস্টেম এবং ইন্টারনেটের মাধ্যমে ট্রেনের টিকিট বুক করা যাবে বলে জানানো হয়েছে।
ছাত্রছাত্রীদের জন্য বড় প্রশাসনিক সুবিধা আনতে নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে। এবার স্কুলেই আধার কার্ড আপডেটের…
পূর্ব রেলের যাত্রীদের জন্য সুখবর। শিয়ালদহ-লালগোলা রুটে আরও বেশ কয়েকটি লোকাল ট্রেন চালানোর উদ্যোগ নেওয়া…
পশ্চিমবঙ্গ সরকারের নতুন জনকল্যাণমূলক প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডার চালুর আগে প্রশাসনিক প্রস্তুতি আরও জোরদার করা হচ্ছে।…
নিরাপদ বিনিয়োগের কথা উঠলেই অনেকের প্রথম পছন্দ পোস্ট অফিসের সঞ্চয় প্রকল্প। ঝুঁকিমুক্ত ও সরকার-সমর্থিত হওয়ায়…
পশ্চিমবঙ্গের রাজনীতিতে ফের চর্চার কেন্দ্রে ফিরহাদ হাকিম। কলকাতা পুরসভার মেয়র পদ নিয়ে তাঁর মন্তব্য ঘিরে…
রিলায়েন্স Jio আবারও গ্রাহকদের জন্য আকর্ষণীয় রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে। বর্তমানে মোবাইল ব্যবহারকারীদের মধ্যে OTT…